এক্সপ্লোর

মোহালিতে বাজেয়াপ্ত ২০০০ টাকার জাল নোটে ৪২ লক্ষ টাকা, গ্রেফতার তিন

মোহালি: ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের পিছনে জাল নোট মোকাবিলাকেও একটি কারণ হিসেবে বলা হয়েছিল। কিন্তু জাল নোটের কারবারীরা নতুন ২০০০ টাকার জাল নোটও তৈরি করছে। পঞ্জাবের মোহালিতে পুলিশ ৪২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে। সেগুলি ২ হাজার টাকার জাল নোট। এই ঘটনায় এক এমবিএ ছাত্রী ও তার তুতো ভাই সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল কাপূরথালার এমবিএ ছাত্রী বিশাখা শর্মা, তার তুতো ভাই জিরাকপুরের অভিনব ভার্মা (বি-টেক)এবং তাদের সম্পত্তি কারবারী বন্ধু লুধিয়ানার সুমন নাগপাল। লালবাতি লাগানো অডি গাড়ি থেকে তাদের পাকড়াও করা হয়। তাদের দুই শাগরেদ এখনও ফেরার। মোহালির এসপি পারমিন্দর সিংহ ভান্ডাল এ কথা জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত জাল নোটগুলির সঙ্গে আসল ২ হাজার টাকার নোটের খুবই মিল রয়েছে। নোট বাতিলের ঘোষণার পরই অভিযুক্তরা জাল ২০০০ টাকার নোট ছাপার কাজ শুরু করে। পুলিশ জানিয়েছে, এক ব্যক্তিকে প্রতারণা করতে লালবাতি লাগানো বিলাসবহুল গাড়িতে করে যাচ্ছিল অভিযুক্তরা। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে পুলিশ মাঝপথে তাদের পাকড়াও করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, লুধিয়ানার সম্পত্তি কারবারী বাতিল ৫০০ ও ১০০০ টাকার বদল করে নতুন নোট নিতে আগ্রহী, এমন শিকার খুঁজে এনে দিত। এরপর অভিযুক্তরা বাতিল নোট বদলের নামে জাল নোট গছিয়ে দিত এবং এর বিনিময়ে ৩০ শতাংশ কমিশনও নিত। ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৮৬-এ,বি,সি,ডি এবং ১২০-বি ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে স্থানীয় একটি আদালত। জানা গেছে, গত ২০ দিনে প্রায় প্রায় দুই কোটি টাকার বাতিল নোট বদলে জাল নোট দিয়েছে অভিযুক্ত। জাল নোট দেওয়ার সময় নোটের বান্ডিলের ওপরে ও নিচে একটি করে আসল নোট তারা দিত। কাদের কাছ থেকে বাতিল নোট নিয়ে তারা জাল নোট দিয়েছে, পুলিশ তা জানার চেষ্টা করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget