এক্সপ্লোর

দিল্লি থেকে বাগপতে ফেরার পথে ট্রেনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের 'মারে' জখম তিন মৌলবী

বাগপত (উত্তরপ্রদেশ): চলন্ত ট্রেনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে প্রহৃত তিন মৌলবী। অভিযোগ, গতকাল রাতে দিল্লি থেকে যাত্রীবাহী ট্রেনে চেপে বাগপতে নিজেদের গ্রামে ফিরছিলেন তাঁরা। কয়েকজন যুবকের সঙ্গে বচসা হয় তাঁদের। ওই যুবকরা তাঁদের মারধর করে। বাগপতের পুলিশ সুপার জয়প্রকাশ সিংহ জানান, তিন মৌলবী তাঁদের অনুগামীদের নিয়ে আমহাইদা স্টেশনে ট্রেন থেকে নেমে যান, অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে বাগগত কোতোয়ালি থানায় ৬ জন অচেনা ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়। একটি সূত্রের দাবি, গুলজার, ইসরার ও আবরার নামে মৌলবীদের ট্রেন থেকে জোর করে নামিয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গিয়েছে। যদিও তা সঠিক কিনা, জানাতে পারেনি পুলিশ। মামলাটি রেল পুলিশের হাতে হস্তান্তরিত করা হচ্ছে বলে জানিয়েছেন বাগপত কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার বি কুমার। গত জুন মাসেই দিল্লির কাছে ট্রেনে প্রায় ২০ জনের একটি দলের মারে প্রাণ হারায় ১৬ বছরের জুনেইদ খান, জখম হয় তাঁর আত্মীয়রা। জুনেইদ ও বাকিদের তারা 'দেশবিরোধী', 'গোমাংস ভক্ষণকারী' বলে ডাকে। পুলিশের দাবি, বসার আসন পাওয়া নিয়ে বিবাদ খুনের দিকে গড়ায়। এর কয়েক মাসের ব্যবধানে গত রাতের ঘটনাটি সাম্প্রদায়িক বিবাদের জের কিনা, জানা যায়নি। আক্রান্ত তিনজনই একটি মাদ্রাসায় পড়ান। তাঁদের বক্তব্য, রাত ১১টা নাগাদ ট্রেন থেকে গন্তব্যে নামার সময় কামরার ৬ জন লোক বেরনোর পথ বন্ধ করে দিয়ে মারতে শুরু করে। তিনজনেরই গুরুতর আঘাত লেগেছে। বাগপতের হাসপাতালে চিকিত্সা চলছে। ইসরারের দাবি, কেন মারছ, হামলাকারীদের জিজ্ঞাসা করলে একজন বলে, মাথায় কেন রুমাল পরেছ? এমন আগে কখনও হয়নি বলে জানান তিনি।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget