এক্সপ্লোর
দিল্লিতে ৩ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার প্রতিবেশী যুবক

নয়াদিল্লি: তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে মধ্য দিল্লির আনন্দ পর্বত এলাকায়। অভিযোগ, মেয়েটি যখন বাড়ির বাইরে একা খেলা করছিল, তখন তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার চালায় বছরের বাইশের ওই যুবক।
এদিকে, মেয়েকে খুঁজে না পেয়ে তার খোঁজ শুরু করে শিশুটির বাবা-মা। তখন অন্য প্রতিবেশীরা জানান, তাঁরা মেয়েটিকে অভিযুক্তর সঙ্গে দেখেছে। অভিযুক্তর বাড়ি থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়। অভিযুক্তকে তার বন্ধুর বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
Before You Go
Fake Birth Certificate: বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ!
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
খবর
ক্রিকেট

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















