এক্সপ্লোর

মগজ যেন সুপার কম্পিউটার! পাঁচ বছরের মেয়ে ভর্তি নবম শ্রেণীতে

লখনউ: একটি সাধারণ পরিবারের কন্যা সন্তান অনন্যা। বয়স এখনও পাঁচের কোটা পেরোয়নি। সাধারণ অথচ ‘আশ্চর্য’ পরিবারের অনন্যাকে স্কুল কর্তৃপক্ষ নবম শ্রেণীতে ভর্তি করল। অনন্যার বয়স চার বছর আট মাসের কিছু বেশি। এই বয়সেই নবম শ্রেণীতে ভর্তি হওয়া মানে আর দু বছরেরও কম সময়ের মধ্যে সে উত্তরপ্রদেশের বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে। এমনটা হলে সবচেয়ে কম বয়সের মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে লিমকা বুক অব রেকর্ডস- নাম উঠবে অনন্যার। আর বর্তমানে এই রেকর্ড দখলে রয়েছে অনন্যার দিদি সুষমা বর্মার দখলে। ২০০৭-এ মাত্র সাত বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে এই কৃতিত্ব অর্জন করেছে। অনন্যার ভর্তির পর শিক্ষা আধিকারিক উমেশ ত্রিপাঠী বলেছেন, ওর মধ্যে প্রচুর প্রতিভা। ওকে নবম শ্রেণীর কমে অন্য কোনও শ্রেণীতে ভর্তি করা যায় না। ও খুব ভালো হিন্দি বলতে পারে আর নবম শ্রেণীর বই এতে সহজভাবে পড়ে ফেলে যে অবাক হয়ে যেতে হয়। অনন্যাদের পরিবারের খ্যাতির এখানেই শেষ নয়। অনন্যার দাদা শৈলেন্দ্রও মাত্র ১৪ বছর বয়সে বিসিএ-র পড়াশোনা শেষ করেছে। সুষমাও ১৫ বছর বয়সে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র ছাত্রী। মাত্র ১৩ বছরে সে বিএসসি পাস করেছিল। দেশের সবচেয়ে কনিষ্ঠ স্নাতক হয়েছিল সে। অনন্যার জন্ম ২০১১-র ১ ডিসেম্বর। তার বাবা তেজ বাহাদুর বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের সাফাই বিভাগের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। অনন্যার মা কিন্তু পড়াশোনা জানেন না। তেজ বাহাদুর জানিয়েছেন, অনন্যা মাত্র ১ বছর বয়স থেকেই রামায়ণ ও সুন্দরাকাণ্ড পড়তে পারত। অনন্যা নবম শ্রেণীতে ভর্তি হওযায় খুশি সুষমা। তেজ বাহাদুরের আশা, দিদি ও দাদাকেও পিছনে ফেলে দেবে অনন্যা। তিনি বলেছেন, কিছুদিন আগে অনন্যাকে নিয়ে যাওয়ার পথে সেন্ট মিরাজ কলেজের এক অধ্যাপতকের সঙ্গে সাক্ষাত্ হয়। অধ্যাপকের সঙ্গে কিছু বই ছিল। সেগুলির মধ্যে একটি বই অনন্যা পড়তে শুরু করায় আশ্চর্য হয়ে যান অধ্যাপক।তিনি অনন্যাকে স্কুলে ভর্তির পরামর্শ দেন। স্কুলে পরীক্ষা দিয়ে এবং শিক্ষা বিভাগের অনুমতিক্রমে অনন্যা নবম শ্রেণীতে ভর্তি হয়েছে। এখন তো সে স্কুলের ‘আশ্চর্য মেয়ে’।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget