এক্সপ্লোর

মুম্বইয়ে বেলাইন লোকাল ট্রেনের ৪টি বগি, আহত ৫

মুম্বই: ফের বেলাইন ট্রেন। এবার লাইনচ্যুত মুম্বইয়ের সাবার্বান শাখার একটি লোকাল ট্রেন।

খবরে প্রকাশ, মুম্বইয়ের হার্বার লাইনের মাহিম স্টেশনের কাছে একটি লোকাল ট্রেন বেলাইন হলে পাঁচ যাত্রী আহত হন। এর ফলে, ওয়াডালা-আন্ধরি রুটে বেশ কিছুক্ষণ রেল পরিষেবা ব্যাহত হয়।

পশ্চিম রেলের তরফে জানানো হয়েছে, এদিন ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে ট্রেনটি ছাড়ে। আন্ধেরির দিকে যাওয়ার সময় মাহিমের কাছে ট্রেনের ওভারহেড পাওয়ার সরবরাহ যন্ত্রে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

ফলে ট্রেনটিকে অন্য লাইনে নিয়ে যেতে হয়। এই সময় সামনের দিকে চারটি বগি বেলাইন হয়ে পড়ে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ। এই ঘটনায় ৫ যাত্রী আহত হন। তবে তাঁদের সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই লাইনে স্বাভাবিক ট্রেন চলাচল ব্যাহত হয়। বহু ট্রেনকে অন্য লাইনে চালাতে হয়। ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে রেল।

প্রসঙ্গত, গত এক সপ্তাহে পরপর দুটি ট্রেন দুর্ঘটনা ঘটার পরে নিশানায় রেলমন্ত্রক। একাধিক শীর্ষ আধিকারিককে হয় ছুটিতে নয়তো সাসপেন্ড করা হয়। অনেককে বদলিও করা হয়। পদত্যাগ করেন রেল বোর্ডের চেয়ারম্যান। এমনকী, পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন খোদ রেলমন্ত্রীও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget