এক্সপ্লোর

জম্মু ও কাশ্মীরে লকডাউনেও অব্যাহত জঙ্গি নিধন

চলতি বছরে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে এখনও পর্যন্ত জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবার কয়েকজন প্রথমসারির কম্যান্ডার সহ ৫০ জঙ্গি মারা গিয়েছে। শুক্রবার সরকারি আধিকারিকরা এ খবর জানিয়েছেন। তাঁরা বলেছেন, কেন্দ্র শাসিত এই অঞ্চলে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ১৭ জন নিরাপত্তা কর্মী।

জম্মু:চলতি বছরে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে এখনও পর্যন্ত জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবার কয়েকজন প্রথমসারির কম্যান্ডার সহ ৫০ জঙ্গি মারা গিয়েছে। শুক্রবার সরকারি আধিকারিকরা এ খবর জানিয়েছেন। তাঁরা বলেছেন, কেন্দ্র শাসিত এই অঞ্চলে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ১৭ জন নিরাপত্তা কর্মী। গত চার মাসে জঙ্গিরা নয়জন সাধারণ মানুষকে খুন করেছে। সন্ত্রাসবিরোধী অভিযানের বিস্তারিত জানাতে গিয়ে এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, খতম জঙ্গিদের মধ্যে রয়েছে জইশ, লস্কর ও হিজবুল মুজাহিদিনের প্রথমসারির কয়েকজন কম্যান্ডারও। তিনি জানিয়েছেন, চলতি বছর এখনও পর্যন্ত ৫০ জঙ্গি মারা গিয়েছে। এরমধ্যে করোনাভাইরাস মোকাবিলায় চলতি লকডাউন পর্বেই ১৮ জঙ্গি মারা গিয়েছে। তিনি বলেছেন, গত ১৫ মার্চ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার দিয়ালগম এলাকায় লস্করের মুজাফ্ফর আহমেদ ভাট সহ চার জঙ্গি নিহত হয়। ওই জঙ্গিরা ছিল লস্কর ও হিজবুলের সদস্য। গত ২৫ জানুয়ারি পুলওয়ামার ত্রাল এলাকায় জইশের স্বঘোষিত কাশ্মীর প্রধান কারি ইয়াসির সহ তিন জঙ্গি মারা যায় এবং জঙ্গিদের সঙ্গে গুলি বিনিয়মে তিন জওয়ান জখম হন। গত ২৩ জানুয়ারি, পুলওয়ামারই খ্রিউ এলাকায় প্রথমসারির জঙ্গি কম্যান্ডার ইয়াসিরের ঘনিষ্ঠ আবু সৈফুল্লাহ ওরফে আবু কাসিমের মৃত্যু হয়। ওই আধিকারিক জানিয়েছেন, গত ৯ এপ্রিল উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে জইশের অন্যতম পাণ্ডা সাজাদ নবাব দার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা যায়। গত ১৫ জানুয়ারি ডোডার গুনদানা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল কম্যান্ডার হারুন ওয়ানি মারা যায়। গত ১৪ মার্চ থেকে চলতি লকডাউন পর্বে এখনও পর্যন্ত ১৮ জঙ্গি মারা গিয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। ওই আধিকারিক বলেছেন, চলতি বছর এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ১৭ জওয়ান প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ১৩ নিরাপত্তা বাহিনীর জওয়ান, তিন স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও) ও এক পুলিশ কর্মী। এর আগে ডিজি দিলবাগ সিংহ জানিয়েছিলেন যে, ২০১৯-এ জম্মু ও কাশ্মীরে ১৬০ জঙ্গি মারা গিয়েছে এবং ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget