এক্সপ্লোর

৫০০ দূরপাল্লার ট্রেনের গতি বাড়ছে, ২ ঘন্টা পর্যন্ত সময় কমবে

নয়াদিল্লি: রেলযাত্রীদের জন্য সুখবর। রেলমন্ত্রী পীযূষ গয়ালের নির্দেশ মেনে রেলমন্ত্রকের তৈরি 'উদ্ভাবনীমূলক টাইমটেবলিং' অনুসারে জনপ্রিয় ট্রেনগুলির যাত্রার সময় ১৫ মিনিট থেকে ২ ঘন্টা কমানোর ব্যবস্থা হয়েছে। এই প্রয়াসের অঙ্গ হিসাবে এবার ৫০০-র বেশি দূরপাল্লার ট্রেনের যাত্রার সময় ২ ঘন্টা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ট্রেনগুলি আগের চেয়ে জোরে ছুটবে। রেলওয়ের নভেম্বরের টাইমটেবলে নয়া সময়সূচি আপডেট করা হবে বলে জানিয়েছেন মন্ত্রকের জনৈক শীর্ষ কর্তা। নতুন সময়সূচির আওতায় রেলের প্রতিটি ডিভিশন ২ থেকে ৪ ঘন্টা সময় পাবে রক্ষণাবেক্ষণের কাজ চালানোর জন্য। ওই অফিসার বলেন, বর্তমান রোলিং স্টক সবচেয়ে বেশি কাজে লাগানোই আমাদের প্ল্যান। ধরা যাক, কোনও ট্রেন কোথাও ফেরার অপেক্ষায় রয়েছে। সেই সময়ে ট্রেনটা ব্যবহার করা যায়। নতুন টাইমটেবলে এমন প্রায় ৫০টি ট্রেন এভাবে চলবে। ৫১টি ট্রেন শীঘ্রই এক থেকে তিন ঘন্টা কম সময়ে চলবে। ক্রমশ বাড়তে বাড়তে ৫০০-র বেশি ট্রেনের সময়সীমা কমে যাবে। প্রসঙ্গত, রেলমন্ত্রক এর মধ্যেই অভ্যন্তরীণ অডিটের প্রক্রিয়া শুরু করেছে যাতে মেল ও এক্সপ্রেস মিলিয়ে ৫০টি ট্রেনকে সুপারফাস্ট করা হবে। চলতি ট্রেনগুলির গড় স্পিড বাড়ানোর জন্য রেল গোটা সিস্টেম বদলাচ্ছে। জানা গিয়েছে, ভোপাল-যোধপুর এক্সপ্রেস এবার ৯৫ মিনিট আগে গন্তব্যে পৌঁছবে। গুয়াহাটি-ইন্দোর স্পেশালের ২৩৩০ কিমি যাত্রাপথ পূর্ণ হবে ১১৫ মিনিট আগে, গাজিপুর-বান্দ্রা টার্মিনাস এক্সপ্রেস ১৯২৯ কিমি পথ ৯৫ মিনিট আগে শেষ করবে। স্টেশনে স্টেশনে ট্রেন থামার পর দাঁড়িয়ে থাকার সময়ও কমিয়েছে। পাশাপাশি যেসব স্টেশনে যাত্রীসংখ্যা এমনিতেই কম, সেখানে অনেক সময় ট্রেন থামবে না। রেল সূত্রে খবর, রেললাইন ও পরিকাঠামোর মান উন্নত করা হচ্ছে। স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু হবে। নতুন এমন এক ধরনের কোচ আসছে যার ফলে ট্রেনের গতি বাড়িয়ে ঘন্টায় ১৩০ কিমি পর্যন্ত তুলে নিয়ে যাওয়া সম্ভব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget