এক্সপ্লোর

ধর্ষণে অভিযুক্তকে মাত্র হাজার টাকা জরিমানা, ৫১ বার ওঠবোসের নিদান দিয়ে ছেড়ে দিল পঞ্চায়েত

পটনা: এক দলিত শিশুকন্যাকে একাধিকবার ধর্ষণের দায়ে অভিযুক্তকে মাত্র হাজার টাকা জরিমানা ও ৫১ বার ওঠবোস করার নির্দেশ দিয়ে ছেড়ে দিল বিহারের গয়ার সিধপুর পঞ্চায়েত। এভাবে আইন নিজেদের হাতে তুলে নিয়ে ধর্ষণের মতো অপরাধকে লঘু করার অপরাধে এখন সংবাদের শিরোনামে এসে গেছে এই পঞ্চায়েত। প্রসঙ্গত, বাসেতা গ্রামের বাসিন্দা সপ্তম শ্রেণীর ছাত্রীকে মাসখানেক আগে স্কুল থেকে ফেরার সময় অপহরণ করে নিয়ে যায়, ওই গ্রামেরই স্থানীয় বাসিন্দা আকাশ নামের এক তরুণ। তারপর তাকে ধর্ষণ করে। এরপর মেয়েটিকে ঘটনার কথা কাউকে না জানানোর হুমকি দেয় সে। হুমকির পর মেয়েটিকে গত ছমাসে একাধিকবার ধর্ষণ করে ওই তরুণ। ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মেয়েটির দাদার অভিযোগ, তরুণের বাবা-মাকে ঘটনার কথা জানালে তাঁরা বলেন, আপাতত বাচ্চাটি নষ্ট করে দিতে। এরজন্যে তাঁরা টাকা দিতেও প্রস্তুত ছিলেন। এছাড়াও আশ্বাস দেওয়া হয়, পরে ছেলেটির ও মেয়েটির বিয়ে দেওয়া হবে। কিন্তু বাচ্চাটি নষ্ট করে দেওয়ার পর মেয়েটির পরিবার যখন ছেলেটির পরিবারের কাছে যায়, তখন তাঁরা বলেন, এটা যে ধর্ষণের ঘটনা তার প্রমাণ দিতে। এরপরই মেয়েটির পরিবারের লোক পঞ্চায়েতে গেলে, সেখানকার সদস্যরা নিদান দেন, এটা ধর্ষণ নয়, দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক হয়েছে। বিষয়টাকে লঘু করে অভিযুক্তকে যৎসামান্য জরিমানা ও ৫১ বার ওঠবোসের নির্দেশ দিয়ে ছেড়ে দেয় পঞ্চায়েত। এরপরই মেয়েটির পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে। কড়া শাস্তির মুখে পড়তে হবে পঞ্চায়েত সদস্যদেরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget