এক্সপ্লোর

ভারতের গুলিতে নিহত ৭ জওয়ান, স্বীকার পাক সেনার, পাল্টা হুঙ্কার শরিফের

ইসলামাবাদ: ভারতীয় সেনার গোলায় রবিবার তাদের অন্তত সাত জওয়ানের মৃত্যু হয়েছে বলে সোমবার দাবি করল পাকিস্তান সেনা। সাধারণত, ভারতীয় সেনার গুলিতে তাদের সামরিক ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করে না পাকিস্তান। সেই দিক দিয়ে এটি বিরল স্বীকারোক্তি বটে! এদিন এক বিবৃতি পেশ করে পাক সেনার তরফে জানানো হয়েছে, রবিবার রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর জম্মুর ভিম্বর সেক্টরে ভারতীয় সেনা ‘বিনা প্ররোচনায়’ হামলা চালায়। ভারতীয় সেনার গোলায় নিহত হয়েছে তাদের সাত জওয়ান। ভারতীয় ‘হামলার’ প্রত্যুত্তর দেওয়া হয়েছে বলেও দাবি করেছে পাক ফৌজ।

নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনীর গুলিতে ৭ পাকিস্তানি সেনা জওয়ানের মৃত্যুর পাল্টা যুত্সই জবাব দিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন সেনা প্রধান জেনারেল রাহিল শরিফ। পাক সেনার মুখপাত্র জানান, নিহত জওয়ানদের অন্ত্যোষ্ঠিতে যোগ দিতে এদিন রাওয়ালপিন্ডির কাছে ঝিলামে গিয়েছিলেন তিনি। তাঁকে নিয়ন্ত্রণ রেখার সর্বশেষ পরিস্থিতি জানান পাক সেনা কমান্ডাররা। তিনি জানান, সেনাবাহিনী যথাযোগ্য জবাব দিতে থাকবে। মাতৃভূমি রক্ষায় কোনও প্রয়াসই বাকি না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ভারতীয় গুলিগোলার যোগ্য জবাব দিয়েছে, নিশ্চিত ভাবেই ভারতীয় জওয়ানদের খতম করেছে তারা। নিয়ন্ত্রণ রেখায় ভারত নিজের ক্ষয়ক্ষতি আড়াল করছে বলেও দাবি করেন আসিফ। এই ঘটনার প্রতিবাদে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বাওয়ালেকে তলব করেছে পাক প্রশাসন। এর আগে, পাক বিদেশমন্ত্রকের তরফে দাবি করা হয়েছিল যে, গত কয়েক সপ্তাহে ভারতীয় সেনার গোলাগুলিতে পাক-অধিকৃত কাশ্মীরের অন্তত ২৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও পাল্টা হুঙ্কার ছেড়ে জানিয়ে দিয়েছেন, তাঁরা ‘যে কোনও আগ্রাসনে’র মুখে নিজেদের ভূখণ্ড রক্ষায় ‘পুরোপুরি সক্ষম’।  পাকিস্তানের প্রেস ইনফরমেশমন দপ্তর বলেছে, নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনীর সর্বশেষ সংঘর্ষবিরতি লঙ্ঘনে প্রাণহানির ঘটনায়  শোক জানিয়ে তিনি বলেছেন, গত কয়েকদিন ধরে ভারতীয় বাহিনী লাগাতার যুদ্ধবিরতি চুক্তি ভেঙেই চলেছে, এটা খুবই দুঃখজনক। বরাবরের অভ্যাসমতো শরিফ এও বলেছেন যে,  কাশ্মীরে ভারতীয় বাহিনীর 'ব্যাপক মানবাধিকার লঙ্ঘন' থেকে আন্তর্জাতিক মহলের নজর ঘোরাতেই এই হামলা।

এদিকে, ভারতীয় সেনা সূত্রে গোলাগুলির বিষয়টি স্বীকার করা হলেও, পাক তত্ত্বকে খারিজ করা হয়েছে। ভারতের পাল্টা দাবি, পাকিস্তানই প্রথমে হামলা শুরু করেছিল। যার জবাব দিয়েছে ভারতীয় সেনা।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর পাক-অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় ফৌজ। এরপর থেকেই লাগাতার নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে পাকিস্তান।

এপর্যন্ত, শতাধিক বার তারা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ভারতীয় সেনা ছাউনি ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে বিনা প্ররোচনায় গোলাগুলি চালিয়েছে। যাতে অন্তত সেনা ও আধা-সামরিক বাহিনীর ১৩ জন জওয়ান শহিদ হয়েছেন। একইসঙ্গে বহু নিরীহ মানুষের প্রাণও গিয়েছে। সময়ে সময়ে এর জবাবও দিয়েছে ভারতীয় সেনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget