এক্সপ্লোর

অ্যাপে নোট বাতিলে সায় ৯৩ শতাংশের, দাবি প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে, দেশবাসীকে ধন্যবাদ মোদীর

নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে বিরোধীরা যাই বলুক না কেন, আমজনতার মতে, কেন্দ্রীয় সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। অন্তত এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য দেশবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে আমজনতার মতামত জানতে চেয়েছিলেন প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য ‘ডিমোনেটাইজেশন সার্ভে’ নামে সমীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিশেষ ‘নরেন্দ্র মোদী’ অ্যাপ (অ্যাপলিকেশন)-ও চালু করা হয়েছিল।

বুধবার, প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইটে ঘোষণা করা হয়, গত ২৪-ঘণ্টায় প্রায় ৫ লক্ষ মানুষ নিজেদের মতামত জানিয়েছেন। সেখানে ৯০ শতাংশ অংশগ্রহণকারী কালো টাকার বিরুদ্ধে মোদী সরকারের পদক্ষেপকে সমর্থন করেছেন বলে দাবি।

সাইটে বলা হয়েছে, কোনও নীতি বা রাজনৈতিক ইস্যুর ওপর আজ পর্যন্ত দেশে যত সমীক্ষা হয়েছে, তাতে এত বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেননি।

সমীক্ষার ফল অনুযায়ী –

  • ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ৯৩ শতাংশ।
  • মাত্র ২ শতাংশ মানুষ বিষয়টিকে খুব খারাপ বলেছেন।
  • কালো টাকার বিরুদ্ধে মোদী সরকারের পদক্ষেপকে খুব ভাল (ফোর-স্টার রেটিং) বা তার বেশি দিয়েছেন ৯০ শতাংশের বেশি অংশগ্রহণকারী।
  • এর মধ্যে মোদী সরকারের পদক্ষেপকে অসাধারণ(ফাইভ-স্টার রেটিং) বলে অভিহিত করেছেন ৭৩ শতাংশ।
  • দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ৯২ শতাংশ বর্তমান সরকারকে খুব ভাল বা ভাল বলে উল্লেখ করেছে।
  • একই ক্ষেত্রে বর্তমান সরকারের লড়াইকে খুব ভাল বলেছেন ৫৭ শতাংশ।
  • অন্যদিকে, ওয়েবসাইটের দাবি অনুযায়ী, ৮৬ শতাংশ মানুষ মনে করেন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া কিছু সংখ্যক আদতে এখন কালো টাকা, দুর্নীতি ও সন্ত্রাসের জন্য অর্থ জোগান দিচ্ছে।

সমীক্ষার ফল প্রকাশ হতেই, জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ট্যুইটে মোদী লেখেন, এই ঐতিহাসিক সমীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমি মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মতামত ও রায় দেখে সত্যিই আমি সন্তুষ্ট।

https://twitter.com/narendramodi/status/801412548721446912

সমীক্ষায় আরও যেসমস্ত প্রশ্ন রয়েছে, তারমধ্যে রয়েছে –

  • আপনারা কি মনে করেন ভারতে কালো টাকা আছে?
  • আপনাদের কি মনে হয় দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে লড়াই করে তা খতম করা উচিৎ?
  • যদি কালো টাকা থাকে, তাহলে সেই টাকা আইনসিদ্ধ করতে কী এখানকার সরকারের আরও শক্ত হওয়া উচিৎ?

পাশাপাশি, যে কোনও বিষয়ের ওপর কোনও ব্যক্তির বিশেষ মন্তব্য করার হলে, তারও করার সুযোগ রয়েছে ওই অ্যাপে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget