এক্সপ্লোর

দিল্লি দূষণ নিয়ে বৈঠকে গরহাজির গম্ভীর, ‘ইন্দৌরে আনন্দ করছেন’ তোপ আপের, পাল্টা আক্রমণ কেজরিবালকে

বৈঠকে আমন্ত্রিত ৩০ জনপ্রতিনিধির মধ্যে হাজির হলেন স্রেফ ৪ জন।

নয়াদিল্লি: শুক্রবার দিল্লি দূষণ নিয়ে একটি বৈঠকের ডাক দিয়েছিল সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। সেই বৈঠকে আমন্ত্রিত ৩০ জনপ্রতিনিধির মধ্যে হাজির হলেন স্রেফ ৪ জন। যার ফলে পিছিয়ে গেল বৈঠক। বিজেপির সাংসদ জগদম্বিকা পাল, সিআর পাতিল, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ ও ন্যাশনাল কনফারেন্সের হাসনইন মাসুদি ছাড়া ওই বৈঠকে আর কোনও জনপ্রতিনিধিকে দেখা যায়নি। আমন্ত্রিত থাকলেও বৈঠকে গরহাজির ছিলেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী এবং পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। কেন এলেন না, এই প্রশ্নেই গৌতমকে আক্রমণ করল আপ।

ইন্দৌরে ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে প্রাক্তন এই ক্রিকেটারকে। ধারাভাষ্যের ফাঁকে তাঁকে দেখা গিয়েছে ভিভিএস লক্ষ্মণ ও যতীন সপ্রুর সঙ্গে জিলিপি খেতেও। সেই ছবি আবার পোস্ট করেছেন ভিভিএস। এরপরই গৌতম গম্ভীরের বৈঠকে গরহাজিরাকে কাঠগরায় দাঁড় করিয়ে তোপ দাগে আপ।  “সপ্তাহখানেক আগেই বৈঠকের কথা জানিয়ে দেয় সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। দিল্লির দূষণ নিয়েই যে আলোচনা হবে, তা পরিষ্কার ছিল। এরপরও পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর বৈঠকে এলেন না। তিনি ইন্দৌরে আনন্দ করছেন।”

পাল্টা অরবিন্দ কেজরিবালের বিরুদ্ধে তোপ দেগে ট্যুইট করেন গৌতম। তিনি লেখেন, “আমার বিশ্বাস, আমার লোকসভা কেন্দ্রের মানুষ, শহরের মানুষ, দেশের মানুষ আমার কাজ দিয়েই আমাকে বিচার করবে। যদি আমাকে গালাগাল করে দিল্লির দূষণ কমে, তাহলে আপ মন খুলে তা করতে পারে।”

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget