এক্সপ্লোর

গত বছরের তুলনায় এবার গ্রীষ্মে তাপমাত্রা সামান্য কম থাকতে পারে, পূর্বাভাস আইএমডি-র

নয়াদিল্লি: বিগত বছরগুলিতে এবারও দাপট দেখাবে গরম। এ বছর এপ্রিল থেকে জুনে ভারতের বেশিরভাগ স্থানেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। এমনই সতর্কবার্তা জারি করল দেশের আবহাওয়া অফিস (আইএমডি)। এপ্রিল থেকে জুনই গ্রীষ্মকাল। একইসঙ্গে আশার বাণীও শুনিয়েছে আইএমডি। পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব, পূর্ব-মধ্য ও দক্ষিণ ভারতে স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকতে পারে। একইসঙ্গে বর্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে ঢুকতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও মধ্য ভারতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে। অর্থাত, বিগত কয়েক বছরগুলির মতো এবারও দেশের ওই অংশে দাপট অব্যাহত থাকবে গরমের। আইএমডি ও অন্যান্য আবহাওয়া সংক্রান্ত প্রতিষ্ঠান গত বছরকেই উষ্ণতম আখ্যা দিয়েছিল। তার আগের বছর ২০১৬ ছিল ১৯০১-র পর সবচেয়ে উষ্ণতম।ওই বছর রাজস্থানের ফালোডিকে পারদ ছুঁয়েছইল ৫১ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ভারতে কোথাও তাপমাত্রা এতটা পর্যন্ত পৌঁছোয়নি। এরইমধ্যে আরও স্বস্তির পূর্বাভাস দিয়েছে আইএমডি। ভারতের বেশিরভাগ স্থানেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হলেও গত বছরের তুলনায় সামান্য কম থাকবে। উল্লেখ্য, আসন্ন গ্রীষ্ম নিয়ে এই নিয়ে দ্বিতীয়বার পূর্বাভাস জারি করল আইএমডি। আইএমডি ডিরেক্টর-জেনারেল কে জে রমেশ বলেছেন, পূর্ব, পূর্ব-মধ্য এবং দক্ষিণ ভারতে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির ফলে তাপমাত্রা  অপেক্ষাকৃতভাবে সামান্য কম থাকবে । ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রাজিবন বলেছেন, এ বার বর্ষা সঠিক সময়েই ঢুকবে বলে ইঙ্গিত রয়েছে।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget