এক্সপ্লোর

উত্তরপ্রদেশ: গোপন ক্যামেরার সাহায্যে ইভ-টিজার ধরবে অ্যান্টি-রোমিও স্কোয়াড

ইভ-টিজিংয়ের ঘটনা গোপন ক্যামেরায় বন্দি করা হবে এবং তা পরবর্তীকালে অভিযুক্তদের বাবা-মাকে দেখানো হবে। পাশাপাশি, ওই ফুটেজের সাহায্যে অভিযুক্তদের কঠোর শাস্তিও নিশ্চিত করা সম্ভবপর হবে।

লখনউ: এবার থেকে ইভ-টিজিংয়ের ঘটনা গোপন ক্যামেরায় বন্দি করা হবে এবং তা পরবর্তীকালে অভিযুক্তদের বাবা-মাকে দেখানো হবে। পাশাপাশি, ওই ফুটেজের সাহায্যে অভিযুক্তদের কঠোর শাস্তিও নিশ্চিত করা সম্ভবপর হবে। এমনই ভাবনা যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকারের। ইভ-টিজিংয়ের ঘটনা রোখার জন্য উত্তরপ্রদেশে তৈরি হয়েছিল অ্যান্টি-রোমিও স্কোয়াড। কিন্তু, এখন সেই স্কোয়াড অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। তাকে পুনরায় সক্রিয় করার চেষ্টা চালানো হচ্ছে। রাজ্যের আইজি মোহিত অগ্রবাল জানান, অ্যান্টি-রোমিও স্কোয়াডের রোজকার কাজে খামতি লক্ষ্য করা গিয়েছে। তিনি জানান, নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি, চার জেলার অ্যান্টি-রোমিও স্কোয়াড ইন-চার্জদের নিয়ে সোমবার রাতে বৈঠক করেন পুলিশের শীর্ষকর্তারা। সেখানে পরিষ্কার সকলকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, ইন-চার্জদের বলা হয়েছে, নিজ নিজ অঞ্চলে মহিলা স্কুল ও কলেজগুলির প্রিন্সিপালের সঙ্গে কথা যোগাযোগ বজায় রাখতে। ইভ-টিজিং রুখতে নিয়মিত সেমিনার ও কর্মশালা আয়োজন করতে। স্কুল-কলেজের মেয়েদের আইনি সুরক্ষা ও হেল্পলাইন মম্বর সম্পর্কে অবগত করার নির্দেশও দেওয়া হয়েছে। আইজি জানান, মহিলাদের স্কুল কলেজে ইভ-টিজারদের ছবি সাঁটিয়ে দেওয়া হবে। নিয়মিত হানা দিয়ে তাদের পাকড়াও করা হবে। অ্যান্টি-রোমিও স্কোয়াডের মহিলা সদস্যরা সাদা পোশাকে বিভিন্ন স্কুল কলেজ, শপিং মল, পার্ক ও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে ইভ-টিজারদের পাকড়াও করবে।

পুলিশকর্তা জানান, অ্যান্টি-রোমিও স্কোয়াডের সদস্যদের শরীরে গোপন ক্যামেরা থাকবে। যাতে ইভ-টিজারদের গতিবিধি ও যাবতীয় কার্যকলাপের ভিডিও উঠবে। পরবর্তীকালে, সেই ভিডিও তাদের বাড়ির লোকজনকে দেখানো হবে। পাশাপাশি, আইনি পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রেও ওই ভিডিও কার্যকর ভূমিকা নেবে বলেও মত পুলিশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget