এক্সপ্লোর

জল্পনা উড়িয়ে লখনউয়ে বৈঠক শেষে আদিত্যনাথ সরকারের সমালোচনায় অধীর

লখনউ: নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিলের বিরোধিতায় বুধে পথে নামছে কংগ্রেস। তার ঠিক আগের দিন উত্তরপ্রদেশে গিয়ে  সে রাজ্যের বিজেপি সরকারের  মুখ্যমন্ত্রী  যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মঙ্গলবার দুপুরে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে আদিত্যনাথের সঙ্গে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এ মাসের ২ তারিখ মুম্বইয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে খোঁচা দিতে ছাড়েননি প্রদেশ কংগ্রেস সভাপতি। বলেছিলেন, এখন বেশি হিন্দু হতে চাইছেন মমতা। তাই কট্টরপন্থী হিন্দু দল শিবসেনার সঙ্গে গিয়ে বৈঠক করছেন। এবার অধীর চৌধুরী গিয়ে বৈঠক করলেন বিজেপির কট্টর হিন্দুত্ববাদী মুখ, যোগী আদিত্যনাথের সঙ্গে। বহরমপুরের কংগ্রেস সাংসদের অবশ্য দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তিনি বলেছেন, সাংসদ হিসেবে যোগী আদিত্যনাথের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়...এই বৈঠক একান্তই ব্যক্তিগত। ১৯৯৮ সালে ২৬ বছর বয়সে যোগী আদিত্যনাথ সাংসদ হন। উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে পাঁচবার তিন সংসদে গিয়েছেন। এখন লখনউয়ের সিংহাসনে। সেই যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক শেষে অবশ্য যোগী সরকারের সমালোচনা করতেও শোনা গেল অধীর চৌধুরীকে। বললেন, যোগী সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে...অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে পূরণ করতে পারেনি। অধীর চৌধুরী, ব্যক্তিগত কাজে দেখা করতে এসেছেন বলে দাবি করলেও, এ দিন যোগীর সঙ্গে তাঁর বৈঠক রাজনৈতিক মহলে অনেকেরই নজর কেড়েছে।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget