এক্সপ্লোর

বিপজ্জনক ব্লু হোয়েল গেম সম্পর্কে কেন্দ্রকে জানাব: ফঢ়ণবীশ

মুম্বই: বন্ধুদের সঙ্গে ব্লু হোয়েল-এর আলোচনা করতে করতে মুম্বইয়ের কিশোর মনপ্রীত সিংহ আগেও আত্মহত্যার কথা জানিয়েছিল। কিন্তু, বন্ধুরা নিছকই মজা মনে করেছিল।

এমনকী, আত্মহত্যার কয়েক ঘণ্টা আগে মনপ্রীত তার সহপাঠীদের জানায়, সে আর স্কুলে আসবে না। এমনই নেশা মারণ অনলাইন ভিডিও গেম ‘ব্লু হোয়েল’ বা নীল তিমির। যাকে এখন ভয়ঙ্কর বলে উল্লেখ করছে মহারাষ্ট্র প্রশাসন। এর আগে, বিশ্বের বিভিন্ন দেশে এই মারণ অনলাইন ভিডিও গেমের শিকার হতে হয়েছে বহু কিশোর-কিশোরীকে বলে অভিযোগ।

শনিবার মুম্বইয়ের ১৪ বছর বয়সী কিশোর মনপ্রীত বহুতলের ৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পুলিশ তদন্ত করে দেখছে, এই আত্মহত্যাই এদেশে ব্লু হোয়েল-এর প্রথম শিকার কি না। তদন্তে নেমে মনপ্রীতের মোবাইল ফোন সহ অন্যান্য গ্যাজেট পরীক্ষা করছে পুলিশ।

এদিকে, কিশোরের মৃত্যুর পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ জানিয়েছেন, নিজের আশঙ্কার কথা কেন্দ্রকে তিনি জানাবেন। বলেন, এই ব্লু হোয়েল গেমটি ভীষণই বিপজ্জনক। এই গেমের ফলে সকলেই উদ্বিগ্ন। কেন্দ্রকে সেই উদ্বেগের কথা জানাব।

blue-whale-580x395

পুলিশ জানিয়েছে, অন্ধরির বাসিন্দা নবম শ্রেণির ওই কিশোর কিছুদিন আগে ওই গেম নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করেছিল। সে যখন আত্মহত্যার কথা জানায়, তখন সকলেই তা মজা হিসেবে নিয়েছিল। কিন্তু, তারা কল্পনাও করতে পারেনি, সত্যিই তাদের বন্ধু এমন কাজ করবে।

শনিবার, বিকেল ৫টা নাগাদ যখন ওই কিশোর ৬ তলা থেকে ঝাঁপ দেয়, তখন এক প্রত্যক্ষদর্শী সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন। চার বছর আগে রাশিয়ায় আত্মপ্রকাশ করেছিল ভিডিও গেম ‘ব্লু হোয়েল’ বা নীল তিমি। প্রসঙ্গত, সেখানে প্রতিযোগীদের মোট ৫০টা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। প্রথমদিকে সোজা—যেমন কাগজে নীল তিমি এঁকে শরীরের সঙ্গে সেঁটে দেওয়া, ভোর ৪টের সময় উঠে ভয়ের ছবি দেখা।

ধাপ যত বাড়তে থাকে ততই তা হয়ে ওঠে আরও বিপজ্জনক— যেমন হাত কেটে তাতে কিছু লেখা বা আঁকা। আর একদম শেষে? ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে জীবন শেষ করে দেওয়া। তবে মুখে করেছি বললে চলবে না। সব কিছুর ভিডিও তুলে প্রমাণ পাঠাতে হবে।

এই প্রসঙ্গে, মুম্বই পুলিশের পরামর্শ, অভিভাবকদের উচিত ছেলেমেয়েদের ওপর নজর রাখা। তারা কী করছে, কোথায় যাচ্ছে, এমনকী অনলাইনে তাদের গতিবিধির ওপরও খেয়াল রাখা উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget