এক্সপ্লোর

মাঝ আকাশে পাইলটের ‘চূড়ান্ত খামখেয়ালিপনা’য় বিপন্ন হতে বসেছিল ২০০ যাত্রীর জীবন?

নয়াদিল্লি:  মাঝ আকাশে একী পাগলামি! তাও আবার পাইলটের। বিপন্ন হতে বসেছিল প্রায় ২০০ যাত্রীর প্রাণ? গত ২৮ এপ্রিল ‘চূড়ান্ত খামখেয়ালিপনা’ (এক্সট্রিম মুড সুইংস)-এর শিকার এয়ার ইন্ডিয়ার এক পাইলটের বিপজ্জনক কারসাজির ফলে দিল্লি থেকে প্যারিসগামী বিমানের প্রায় ২০০ যাত্রী বিপদে পড়তে পারতেন। ওই পাইলটকে বরখাস্ত করা হয়েছে। অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থার (ডিজিসিএ) এই ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, বোয়িং ৭৮৭-র ফ্লাইট কম্যান্ডার আচমকাই বিমানটিকে নির্ধারিত সর্বোচ্চ সীমার থেকে উঁচুতে নিয়ে চলে গিয়েছিলেন। তাঁর এই কাজে বিমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। জানা গেছে, ওই পাইলটের মানসিক সমস্যা রয়েছে। এক্সট্রিম মুড সুইংস ছাড়াও বিভিন্ন আচরণ সংক্রান্ত সমস্যার শিকার। এর আগেও বেশ কয়েকটি ঘটনায় তাঁর অবসাদের লক্ষণ দেখা গিয়েছিল। জানা গেছে, অনবোর্ড ফ্লাইট সফটওয়্যারের হেরফের ঘটিয়ে বিমানটিকে নির্ধারিত সীমার বেশি উচ্চতায় নিয়ে চলে গিয়েছিলেন। সেখানে বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার যথেষ্ট সম্ভাবনা ছিল। এই অস্বাভাবিক উচ্চতায় বিমানটির চলে যাওয়ার বিষয়টি সহ পাইলটদের নজরে আসে। তাঁরা কম্যান্ডারকে বিমানটিকে স্বাভাবিক উচ্চতায় নিয়ে আসতে বাধ্য করেন বলে সূত্রের খবর। এই ঘটনার তদন্ত চলছে। এয়ার ইন্ডিয়া বিষয়টি তাদের মেডিক্যাল বোর্ডের কাছে পাঠিয়েছে। কেননা, এক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে মানসিক সমস্যা সংক্রান্ত বিষয় যুক্ত রয়েছে। অভিযুক্ত পাইলটের মানসিক পর্যালোচনা করা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, গত বছরের মার্চে জার্মানউইঙ্গসের একটি বিমান আলপ্স পর্বতমালায় ভেঙে পড়ে ১৪০ জনের মৃত্যু হয়েছিল। ওই বিমানের একজন পাইলট আত্মহত্যা প্রবণতার শিকার ছিলেন বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget