এক্সপ্লোর

এয়ার ইন্ডিয়ার সিনিয়র এক্সিকিউটিভের বিরুদ্ধে ৬ বছর ধরে যৌন হেনস্থার অভিযোগ বিমানসেবিকার, ব্যবস্থা নিতে বললেন প্রভু

নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার এক বিমানসেবিকা সংস্থারই এক পদস্থ এক্সিকিউটিভের বিরুদ্ধে যৌন হেনস্থা, ৬ বছর ধরে তাঁকে লাগাতার উত্যক্ত করার অভিযোগ জানিয়ে চিঠি দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভুকে। চিঠিটি লেখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যেও। বিমানসেবিকার দাবি, কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখতে একটি নিরপেক্ষ কমিটি তৈরি করুক। সঙ্গে সঙ্গে প্রভু ট্যুইট করেছেন, এয়ার ইন্ডিয়ার সিএমডি-কে অবিলম্বে অভিযোগের নিষ্পত্তি করতে বলেছি। প্রয়োজন হলে আরেকটি কমিটি নিয়োগ করব। ওই পদস্থ কর্তাকে 'শিকারী' বলেছেন তিনি, বলেছেন, নামী অভিনেত্রীরা যে হলিউড পরিচালক হার্ভে উইনস্টেইনকে যৌন নিগ্রহে অভিযুক্ত করেছেন, তাঁর চেয়েও অধম না হোন, তাঁর সমানই উনি। ২৫ মে-র চিঠিতে তিনি লিখেছেন, ওই সিনিয়র এক্সিকিউটিভ আমাকে যৌন কুপ্রস্তাব দিয়েছেন, দুর্ব্যবহার করেছেন আমার সঙ্গে, আমার সামনেই অন্য মহিলাদেরও গালিগালাজ করেছেন, অফিসের ভিতরে আমার ও অন্য মেয়েদের সঙ্গে যৌন ক্রিয়াকলাপ নিয়ে কথা বলেছেন। ওনার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমায় অপমান করেছেন, আমাকে পদোন্নতি, সুযোগসুবিধা থেকে বঞ্চিত করেছেন, কর্মস্থলে আমার জীবন দুর্বিসহ করেছেন, এখনও করে যাচ্ছেন। অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর সঙ্গে সামনাসামনি কথা বলার সুযোগ পেলে তিনি ওই কর্তার নাম প্রকাশ করবেন বলে জানিয়েছেন অভিযোগকারিণী। গত বছর সেপ্টেম্বরে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে তিনি অভিযোগ জানান, চিঠি লেখেন সংস্থার সিএমডি-কেও, কিন্তু কিছুই এগোয়নি বলে দাবি করেন ওই বিমানসেবিকা। এয়ার ইন্ডিয়ার মহিলা সেলও এই ইস্যুতে দ্বিধা করছে বলে অভিযোগ করেন তিনি। চিঠিতে বলা হয়েছে, অভিযোগ মোকাবিলা কমিটি ওই সিনিয়র এক্সিকিউটিভকে তলব করতে তিন মাসের বেশি সময় নেয়, তাঁকে পাল্টা জেরার কোনও সুযোগই আমাদের দেওয়া হয়নি। আমরা স্বেচ্ছায় তাঁকে জেরা করতে আগ্রহী হয়েছিলাম, কিন্তু কমিটি আমাদের ডাকার কোনও প্রয়োজনই বোধ করেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget