এক্সপ্লোর

শরদ পাওয়ারের কথায় মত বদলালেন ভাইপো অজিত

মহারাষ্ট্রের চলতি রাজনৈতিক চালচিত্রে দ্রুত পটপরিবর্তন ঘটছে। আজ সকালেই সুপ্রিম কোর্ট রাজ্য বিধানসভায় শক্তি পরীক্ষার নির্দেশ দিয়েছিল। কিন্তু শক্তি পরীক্ষার আগেই উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ইস্তফা দেন। মঙ্গলবার ঘটনাক্রমে নতুন মোড় আসার আগে গতকালই দল তথা পরিবারে ভাঙন এড়ানোর জন্য অজিতকে বোঝানোর কাজ জোরদার করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

নয়াদিল্লি: মহারাষ্ট্রের চলতি রাজনৈতিক চালচিত্রে দ্রুত পটপরিবর্তন ঘটছে। আজ সকালেই সুপ্রিম কোর্ট রাজ্য বিধানসভায় আগামীকাল শক্তি পরীক্ষার নির্দেশ দিয়েছিল। কিন্তু শক্তি পরীক্ষার আগেই উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ইস্তফা দেন। মঙ্গলবার ঘটনাক্রমে নতুন মোড় আসার আগে গতকালই দল তথা পরিবারে ভাঙন এড়ানোর জন্য অজিতকে বোঝানোর কাজ জোরদার করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। আজ সকালে মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেল অজিতের সঙ্গে দেখা করেন শরদ, তাঁর মেয়ে সুপ্রিয়া সুলে, প্রফুল পটেল ও জয়ন্ত পাতিল। সূত্রের খবর, শরদ ভাইপো অজিতকে বলেন, আমি তোমার ওপর অসন্তুষ্ট নই। উপমুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে বাড়িতে ফিরে এসো। সুপ্রিয়া সুলেও অজিতকে আর্জি জানান যে, আপনার সিদ্ধান্ত ভুল। বিজেপির সরকার হচ্ছে না। দলে ফিরে আসুন। অজিত এ সব কথা শুনতে থাকেন। শরদ তাঁকে বলেন, উপমুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দাও। আর যদি তা না পারো, তাহলে কাল বিধানসভায় আস্থা ভোটের সময় সেখানে যেও না। শুধু তাই নয়, শরদ আরও বলেন, তুমি যদি ভেবে থাক যে, বিজেপির অধ্যক্ষ তোমাকে এনসিপি-র পরিষদীয় দলনেতা করে দেবেন এবং তুমি হুইপ জারি করতে পারবে, তা কিন্তু হবে না। আমি এর সমাধান বের করে ফেলেছি। আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। দল ভাঙার জন্য দুই-তৃতীয়াংশের সমর্থন দরকার। তুমি যদি না মানো, তাহলে আমি এনসিপি বি তৈরি করব এবং আমার কাছে ৫১ বিধায়ক রয়েছে। তাহলে এনসিপি পরিষদীয় দলের নেতা হওয়া সত্ত্বেও আমি সরকার গড়তে দেব না। এই বৈঠকের কয়েক ঘন্টা পরেই উপমুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন অজিত। জানা গেছে, অজিতের সিদ্ধান্ত বদলের ক্ষেত্রে শরদের স্ত্রী ও তিন বোনের ভূমিকাও রয়েছে বলে সূত্রের খবর। বাড়িতে এই চার মহিলা পরিবারে ভাঙনের কথা বলেন। এই চার মহিলা হলেন, শরদের স্ত্রী প্রতিমা পাওয়ার, শরদের তিন বোন সরোজ পাতিল, রজনী সাসনে, মীনা তাই জগতাপ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস

ভিডিও

TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Bengal SIR News: জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক, পূর্ব মেদিনীপুরে গেলেন CEO। ABP Ananda Live
CPM News : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা, কী কী প্রতিশ্রুতির উল্লেখ ?
Janamukti Parishad : কলকাতা প্রেস ক্লাবে আলোচনা ও সাংবাদিক বৈঠক করল জনমুক্তি পরিষদ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Embed widget