এক্সপ্লোর

কাশ্মীরে জঙ্গিদের হাতে এসেছে ‘বর্মভেদী’ ইস্পাতের বুলেট, উদ্বেগে বাহিনী

শ্রীনগর: পাক-মদতপুষ্ট জঙ্গিদের হাতে নতুন ধরনের গুলি আসায় চিন্তা বেড়েছে নিরাপত্তাবাহিনীর। খবরে প্রকাশ, কয়েকটি জঙ্গি সংগঠন বিশেষ করে জয়েশ-ই-মহম্মদের হাতে ‘স্টিল-কোর’ বুলেট এসেছে। অর্থাৎ, এই বুলেটগুলির অন্তরভাগ ইস্পাত দিয়ে তৈরি, যা বুলেটপ্রুফ জ্যাকেট ও বাঙ্কার ভেদ করতে সক্ষম।

প্রথম বিষয়টি নজরে আসে গত বছর ৩১ ডিসেম্বর। সেদিন দক্ষিণ কাশ্মীরের লেথপোরায় সিআরপিএফ শিবিরে আত্মঘাতী হামলা চালায় জয়েশ জঙ্গিরা। ওই হামলায় পাঁচ জওয়ানের মৃত্যু হয়।

সেনা সূত্রে খবর, আধাসামরিক বাহিনীর এক জওয়ানের শরীরে সেনার দেওয়া স্ট্যাটিক বুলেটরোধক বর্ম ছিল। তা সত্ত্বেও বুলেটের আঘাতে ওই জওয়ান গুরুতর জখম হন। পরে মারা যান।

এমনিতে, একে-রাইফেলের গুলি শীসার তৈরি। কিন্তু, নিহত জওয়ানের শরীর থেকে প্রাপ্ত বুলেট পরীক্ষা করে দেখা যায়, জঙ্গিদের রাইফেল থেকে ছুটে আসা গুলির অন্তরভাগ ইস্পাতের তৈরি। যার ফলেই, তা বুলেটপ্রুফ জ্যাকেট ভেদ করে সক্ষম হয়।

যে গুলি বা গোলা বুলেটপ্রুফ বর্ম বা বাঙ্কার ভেদ করতে পারে, সামরিক পরিভাষায় তাকে বলে ‘আর্মার পিয়ার্সিং’, অর্থাৎ বর্ম-ভেদী। সাধারণত, সেগুলি ইস্পাত বা টাংস্টেন কার্বাইড দিয়ে তৈরি।

কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, চিনা প্রযুক্তির সহায়তায় ওই বিশেষ বুলেটগুলি পাকিস্তান থেকে জঙ্গিদের হাতে এসেছে। সাম্প্রতিক অতীতে, জঙ্গিদমন অভিযানে জয়েশ জঙ্গিদের ডেরা থেকে এধরনের গুলি উদ্ধার করেছে বাহিনী।

এই ঘটনার পরই নড়েচড়ে বসে নিরাপত্তাবাহিনী। সূত্রের খবর, পরিবর্ত পরিস্থিতি বিচার করে জম্মু ও কাশ্মীরে মোতায়েন জওয়ানদের নিরাপত্তার নিরিখে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget