এক্সপ্লোর

কিসসা কুর্সি কা: ক্ষুব্ধ শিবপালের সঙ্গে সাক্ষাৎ দাদা মুলায়মের, গৃহীত হল না ইস্তফাপত্র

লখনউ: যদু বংশে ঝড় উঠেছে। আর সেই ঝড়ের ধুলোয় তছনছ হয়ে যাচ্ছে গোবলয়ের সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্যে মুলায়মের সাজানো রাজপাট। কাকা-ভাইপোর যুযুধানে মনে করা হচ্ছে প্রথম রাউন্ডটা জিতেছেন ভাইপো, অখিলেশ যাদব। দলের সুপ্রিমো তথা বাবা মুলায়মের সমর্থনের জোরে কাকাতে মাত দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতেই শিবপাল যাদব ইস্তফা দিয়েছেন রাজ্য মন্ত্রিসভা থেকে, ছেড়েছেন দলের যাবতীয় পদ। এমনকী মাত্র দুদিন আগে পাওয়া রাজ্য সভাপতির পদও ছেড়েছেন তিনি। তাঁরই সঙ্গে এসপির যাবতীয় সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন তাঁর স্ত্রী সরলা ও ছেলে আদিত্য। তবে তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়নি বলে খবর। শিবপাল বলেছেন, এসপি-তে ‘নেতাজি’ মুলায়মের কথাই শেষ কথা, দলের অনুগত সৈনিক হিসেবে তিনি ‘নেতাজি’-র নির্দেশ মেনে চলবেন। কিন্তু সমস্যা যদি এতেই মিটত, তাহলে তো হয়েই যেত। শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে থমথম করছে রাজধানী লখনউ। দলের মধ্যে রীতিমত শক্তিশালী শিবপালের সমর্থকরা ভিড় করেছেন ৭, কালিদাস মার্গে, প্রাক্তন মন্ত্রী হিসেবে তাঁর সরকারি বাসভবনের বাইরে। ঘন ঘন উঠছে অখিলেশ বিরোধী স্লোগান। সমর্থকদের দাবি, এখনই শিবপালকে তাঁর আগের সব পদ ফিরিয়ে দিতে হবে। ভাইপো হিসেবে কাকার পা ছুঁয়ে ক্ষমাপ্রার্থনা করতে হবে অখিলেশকে। বহু এসপি নেতাকে মিছিলে প্রকাশ্যে চোখের জল ফেলতে দেখা গিয়েছে, কেউ কেউ আবার হুমকি দিয়েছেন, দাবি না মিটলে আত্মাহুতি দেবেন। অন্তত ২৫জন বিক্ষুব্ধ এসপি নেতানেত্রী ইতিমধ্যেই দেখা করেছেন শিবপালের সঙ্গে। বৈঠক সেরেছেন অখিলেশ মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত মন্ত্রী গায়ত্রী প্রজাপতিও। শিবপালের বাসভবনের বাইরে তাঁর সমর্থকরা শিবপালের বাসভবনের বাইরে তাঁর সমর্থকরা শিবরাজ মুখে বলছেন, মুলায়মের কথা শুনে চলবেন। কিন্তু ইতিমধ্যেই মুলায়মের সঙ্গে দেখা করে তিনি পরিষ্কার জানিয়ে এসেছেন, ভাইপোর হুকুমদারি মেনে তাঁর পক্ষে আর থাকা সম্ভব নয়, অখিলেশের সমান গুরুত্ব চাই তাঁর। দলে তাঁর রীতিমত প্রভাব থাকায় ভোটের বাজারে ভাইকে চটাতে চান না মুলায়মও। ওদিকে, ছেলে অখিলেশও অনড়। তাঁর স্পষ্ট কথা, দলকে আগামী ভোটে জেতাতে হলে তাঁকে কড়া প্রশাসক হতেই হবে। ভাই-ছেলের দড়ি টানাটানিতে এসপি-র ‘নেতাজি’-র এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। তবে বাবা-কাকার ছত্রছায়া থেকে বেরিয়ে এসে ‘স্বাধীন’ মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ অখিলেশ। মন্ত্রিসভার দু’নম্বর মুখ, কাকা শিবপালের হাত থেকে এক ঝটকায় তিন তিনটি মন্ত্রক কেড়ে নিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, কতটা ক্ষমতা ধরেন তিনি। কিন্তু নিজেক স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করতে গিয়ে দলকে গভীর দোটানায় ফেলেছেন মুলায়ম পুত্র। অখিলেশ-শিবপাল দ্বন্দ্বে এসপি প্রকাশ্যেই দুভাগ হয়ে গিয়েছে। রামগোপাল যাদবের মত বর্ষীয়াণ নেতারা অখিলেশের পাশে থাকলেও এসপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ অমর সিংহ রয়েছেন শিবপালের পাশে। কিন্তু শিবপালের পরবর্তী পদক্ষেপ কী হবে সেটাই এখন দেখার। এই পরিস্থিতিতে অখিলেশের সঙ্গে কোনওরকম বোঝাপড়ায় গেলে তা তাঁর পক্ষে রাজনৈতিক আত্মহত্যার সামিল হবে। আর ভোটের আগে যদি তিনি এসপি ভেঙে নিজস্ব দল গড়েন, তবে সমাজবাদী পার্টির হার কার্যত নিশ্চিত।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget