এক্সপ্লোর

কোথাও বন্ধই এটিএম, কোথাও টাকাই নেই,নাজেহাল গ্রাহকরা

কলকাতা: আজ থেকে এটিএম পরিষেবা চালু হলেও ভোগান্তি চরমে। সকাল থেকে এটিএমের সামনে লম্বা লাইন। কোথাও বন্ধ এটিএম। কোথাও এটিএম খোলা থাকলেও টাকা নেই। কোথাও অভিযোগ, অন্য ব্যাঙ্কের কার্ড দিয়ে এসবিআইয়ের এটিএম থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা।বিভিন্ন ব্যাঙ্কের অধিকাংশ এটিএমে টাকা এসে না পৌঁছনোয় সমস্যা যে বেড়েছে. উঠে এসেছে সেই ছবিও। এসবিআইয়ের পার্ক সার্কাস শাখায় চূড়ান্ত বিশৃঙ্খলা। লাইন না থাকায় চলছে হুড়োহুড়ি। ব্যাঙ্ক সংলগ্ন এটিএম থেকে টাকা তুলতে না পারায় ক্ষুব্ধ গ্রাহকরা। এরপর সকাল ১০টার পরেও ব্যাঙ্ক না খোলায় ক্ষোভ চরমে ওঠে। এজেসি বোস রোডে এটিএমে এসেও টাকা তুলতে পারেননি বহু মানুষ। সকাল থেকে ঘণ্টাখানেক ধরে বিভিন্ন ব্যাঙ্কের এটিএমে ঘুরেও টাকা মেলেনি। কোথাও শাটার নামানো, কোথাও আবার শাটার খোলা থাকলেও, এটিএমে টাকা নেই। কসবা এলাকায় অধিকাংশ এটিএম বন্ধ। ফলে দিনভর ভোগান্তির আশঙ্কা। সকাল থেকে সাদার্ন অ্যাভিনিউয়ে এসবিআই এটিএমের সামনে লাইন। অভিযোগ, অন্য ব্যাঙ্কের গ্রাহকদের কার্ডে এসবিআইয়ের এটিএম থেকে টাকা তোলা যাচ্ছে না। এটিএম পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত ১০ দিন সময় লাগবে বলে জানিয়েছে এসবিআই। ইউবিআই জানিয়েছে, দূরের এটিএমগুলিতে টাকা ভরতে সময় লাগবে। বেসরকারি ব্যাঙ্কগুলি অবশ্য জানিয়ে দিয়েছে, আজ থেকেই সব এটিএমে পরিষেবা মিলবে না। ব্যাঙ্ক লাগোয়া এটিএমগুলি কাজ করবে। বাকি সব এটিএম থেকে পরিষেবা পেতে কয়েকদিন অপেক্ষা করতে হবে। ফলে সব মিলিয়ে টাকা তুলতে গিয়ে আজও দিনভর ভোগান্তির আশঙ্কা। ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট বাতিলের পর গতকালই প্রথমবার ব্যাঙ্ক খুলেছিল। ব্যাঙ্কের শাখাগুলিতে ভিড় উপচে পড়েছিল। আজ একই অবস্থা দেখা যাচ্ছে এটিএমগুলিতেও। সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী কয়েকদিনের জন্য একটি নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত এটিএমগুলিতে গ্রাহকরা টাকা তুলতে পারবেন। ১৮ নভেম্বর পর্যন্ত একটি কার্ডে ২০০০ টাকা তোলা যাবে। ১৯ নভেম্বর থেকে ৪০০০ টাকা করে পাওয়া যাবে। এর কয়েকদিন পর এই সীমা বাড়বে। দেশে প্রায় ২.২০ লক্ষ এটিএম রয়েছে। এই এটিএমগুলিতে টাকা ভরার জন্য রয়েছে ৮৮০০ গাড়ি। এক একটি এটিএমে ১০ হাজার নোট ভরা যায়। আগে ৫০০ ও ১০০০ টাকার মোট থাকায় এক একটি এটিএমে ১৫-২০ লক্ষ টাকা ভরা সম্ভব হত। এখন ১০০ টাকার নোট থাকায় এটিএম মেশিনে ৪ লক্ষ টাকা ভরা যাবে। ২০০০ টাকার নোট ভরার ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই সমস্যা থাকবে।

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget