এক্সপ্লোর

সিয়াচেন, মাও-এলাকায় মোতায়েন জওয়ানদের ভাতা বাড়ল দ্বিগুণের বেশি

নয়াদিল্লি: দুর্গম হিমবাহ থেকে দুর্ভেদ্য জঙ্গল—নিরাপত্তাবাহিনীকে সর্বদা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দেশের রক্ষা করতে হয়। কিন্তু, প্রাণ বাজি রাখার বিনিময়ে পাওয়া অর্থ দিয়ে পরিবার ঠিকমতো দেখভাল করা কার্যত কঠিন হয়ে পড়ে।

তবে, এইবার সেই সমস্যা কিছুটা লাঘব হতে চলেছে এই প্রতিকূল পরিবেশে মোতায়েন জওয়ানদের। কারণ, সিয়াচেন ও মাও-অধ্যুষিত অঞ্চলে মোতায়েন জওয়ানদের ঝুঁকি ও কষ্টের কথা মাথায় রেখে তাঁদের ভাতা দ্বিগুনের বেশি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সম্প্রতি, সপ্তম বেতন কমিশনের করা সুপারিশে সামান্য অদল-বদল করে অনুমোদন করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে তা প্রকাশ করে কেন্দ্র।

নির্দেশিকা অনুযায়ী, বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত সিয়াচেনে মোতায়েন জওয়ানদের জন্য বিশেষ সিয়াচেন ভাতা মাসিক ১৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। একইভাবে, সেনা অফিসারদের ভাতা মাসিক ২১ হাজার টাকা থেকে বেড়ে ৪২,৫০০ টাকা করা হয়েছে। পাশাপাশি, অধিক উচ্চতা ভাতাও বৃদ্ধি পেয়েছে। প্রতিমাসে ৮১০-১৬,৮০০ টাকা থেকে বেড়ে তা হয়েছে ২৭০০-২৫০০০ টাকা।

অন্যদিকে, কাউন্টার ইন্সারজেন্সি অপস (সিআই অপস) বা মাও-দমন অভিযান ভাতাও অনেকটাই বাড়ানো হয়েছে। আগে এই ভাতা ছিল প্রতি মাসে ৩,০০০-১১,৭০০ টাকা। এখন তা হয়েছে ৬,০০০-১৬,৯০০ টাকা। এছাড়া, মাও-অধ্যুষিত অঞ্চলে মোতায়েন সিআরপিএফ জওয়ানদের জন্য বিশেষ কোবরা ভাতার পরিমাণও বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। আগে তা ছিল প্রতি মাসে ৮,৪০০-১৬,৮০০ টাকা। এখন তা হয়েছে ১৭,৩০০-২৫,০০০ টাকা।

ভাতা বেড়েছে নৌসেনার বিশেষ মেরিন কম্যান্ডোদেরও। মার্কোস বা চ্যারিয়ট ভাতার পরিমাণ প্রতি মাসে ১০,৫০০-১৫,৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১৭,৩০০-২৫,০০০ টাকা। সমুদ্রে অভিযানের বিশেষ ভাতার পরিমাণ প্রতিমাসে ৩,০০০-৭,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৬,০০০-১০,৫০০ টাকা করা হয়েছে। একইসঙ্গে কমানো হয়েছে সময়ও। এখন দৈনিক ১২-ঘণ্টার জায়াগায় কম্যান্ডোদের ডিউটি সময় হবে চার-ঘণ্টা।

আবার, মডিফাইড ফিল্ড, ফিল্ড ও হাইলি অ্যাক্টিভ ফিল্ড এরিয়া ভাতা প্রতিমাসে ১,২০০-১২,৬০০ টাকা থেকে বাড়িয়ে ৬,০০০-১৬,৯০০ টাকা করা হয়েছে। বিএসএফ-এর এয়ার উইংয়ের উড়ান ভাতা বৃদ্ধি করে প্রতিমাসে ১০,৫০০-১৫,৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১৭,৩০০-২৫,০০০ টাকা করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget