এক্সপ্লোর

পদ্মাবতী-বিতর্ক: মোঙ্গল-হানা থেকে হিন্দুস্তানকে বাঁচিয়েছিলেন আলাউদ্দিন খিলজি, দাবি ইতিহাসবিদের

নয়াদিল্লি: ‘পদ্মাবতী’-বিতর্কের জেরে বিগত কয়েকমাস ধরে নতুন করে কাটাছেঁড়া শুরু হয়েছে আলাউদ্দিন খিলজির চরিত্র নিয়ে।

অথচ, অনেকেই জানেন না, দিল্লির সালতানাতের সবচেয়ে ক্ষমতাশালী শাসকের সমাধি কুতুব মিনার চত্বরেই রয়েছে। কারণ, তাঁরই পূর্বসূরিদের তৈরি করা কুতুব মিনারের উচ্চতা ও জনপ্রিয়তার কাছে খিলজির সমাধি অত্যন্ত ম্লান হয়ে গিয়েছে।

গত কয়েকমাস ধরে সঞ্জয় লীলা বনসালী পরিচালিত পদ্মাবতী ছবি ঘিরে তৈরি হওয়া বিতর্কে যখন তোলপাড় আসমুদ্র-হিমাচল, তখন ইতিহাসবিদ ও লেখক আর ভি স্মিথ এক অন্য তথ্য তুলে ধরলেন।

প্রচলিত তত্ত্ব রয়েছে যে, আলাউদ্দিন খিলজি ‘কুটিল’, ‘দুঃশ্চরিত্র’ সুলতান ছিলেন। কিন্তু, তা সর্বৈব ভুল বলে দাবি করে স্মিথ জানান, খিলজি কখনই তেমন ছিলেন না। উল্টে, ইতিহাসবিদের মতে, তিনি মোঙ্গলদের হানা থেকে হিন্দুস্তানকে বাঁচিয়েছিলেন।

স্মিথ বলেন, খিলজি না থাকলে আজ হয়ত হিন্দুস্তানের চেহারা ভৌগলিক এবং বর্ণের দিক দিয়ে অন্যরকম হত। স্মিথের দাবি, খিলজি কখনই রানী পদ্মিনীর জন্য চিতোর আক্রমণ করেননি। তিনি আর পাঁচজন সম্রাটের মতোই নিজের সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিলেন।

এই ইতিহাসবিদের মতে, যুদ্ধে রাজপুত রাজা রতন সিংহকে হারানোর পর খিলজি যখন রানী পদ্মিনী ও তাঁর রূপের কথা শোনেন, তিনি তাঁকে একবার দেখতে চেয়েছিলেন।

এহেন দিল্লির প্রবলপ্রতাপ সুলতানকে নিয়ে এখন বিভক্ত দেশ। সেখানে কুতুব মিনার চত্বরের এক কোনে একটি মাদ্রাসার মধ্যে অত্যন্ত মলীনভাবে পড়ে রয়েছে খিলজির সমাধি।

এমনকী, সেখানকার নিরাপত্তারক্ষীরাও জানেন না। এক নিরাপত্তারক্ষীকে তাই পাল্টা প্রশ্ন করতে শোনা যায়, এই কি সেই খিলজি, পদ্মাবতী ছবিতে যার সম্বন্ধে বলা হয়েছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget