এক্সপ্লোর

২০১৯ এর ভোটের আগে রামমন্দির নির্মাণ শুরু হবে, বলেননি অমিত শাহ, জানাল বিজেপি

নয়াদিল্লি: রামমন্দির তৈরির ব্যাপারে অমিত শাহের ঘোষণা সংক্রান্ত সংবাদ সংস্থার খবর অস্বীকার বিজেপি নেতার। সংবাদ সংস্থা আইএএনএসের খবর, গত শুক্রবার একদিনের সফরে হায়দরাবাদ গিয়েছিলেন বিজেপি সভাপতি। সেখানে তেলঙ্গানা বিজেপি রাজ্য কমিটির সঙ্গে বৈঠক হয় তাঁর। বৈঠকে তিনি ২০১৯ এর সাধারণ নির্বাচনের আগেই অযোধ্যায় রামমন্দির নির্মাণ শুরু হবে বলে ঘোষণা করেন, মন্দির তৈরির পথে যাবতীয় বাধা দূর করতে পদক্ষেপ করা হবে বলে জানান। এ ব্যাপারে বিজেপি রাজ্য কমিটির দপ্তরে সাংবাদিক সম্মেলনে অমিত শাহকে উদ্ধৃত করে বিজেপি জাতীয় কর্মসমিতির সদস্য পেরালা শেখরজি বলেন, বর্তমান ঘটনাবলী, পরিস্থিতি বিচার করে আমার বিশ্বাস, আসন্ন সাধারণ নির্বাচনের আগেই রামমন্দির নির্মাণ শুরু হবে। বৈঠকে লোকসভা ভোট এগিয়ে আনা হবে না বলে জানান, রাজ্যে দলকে ক্ষমতায় আনার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া, কৌশল তৈরি শুরু করে দিতেও রাজ্য নেতৃত্বকে নির্দেশ দেন বিজেপি সভাপতি। কিন্তু তাঁর রামমন্দির নির্মাণ সংক্রান্ত খবরে ব্যাপক প্রতিক্রিয়ার মধ্যেই তেলঙ্গানা বিধান পরিষদের বিজেপি সদস্য সি রামচন্দ্র রাও তা অস্বীকার করেন। শেখরজির বিবৃতি উড়িয়ে তিনি বলেন, ওই বৈঠকে আমিও হাজির ছিলাম। এক দলীয় সদস্যের প্রশ্নের উত্তরে উনি বলেন, মন্দির তৈরির বিষয়টি আদালতের বিবেচনাধীন। অবশ্য এও বলেন, ব্যক্তিগত ভাবে তিনি চান, ২০১৯ এর নির্বাচনের আগেই আদালতের রায় বেরিয়ে যাক। পাশাপাশি আইএএনএসের খবরটি সঠিক নয় বলে ট্যুইট করেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক পি মুরলিধর রাও। বলেন, শ্রীরামজন্মভূমি বিতর্ক সংক্রান্ত খবরটি পুরোপুরি ভুল। গতকালের সফরে অমিত শাহজি এমন কোনও কথাই বলেননি। এবিপি আনন্দকে এ নিয়ে কংগ্রেস নেতা অখিলেশ প্রতাপ সিংহ বলেন, বিজেপি বারবার রামমন্দির ইস্যুটা খুঁচিয়ে তোলে। ভোটারদের বিভ্রান্ত করাই এর উদ্দেশ্য। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বিধায়ক ওয়ারিস পাঠানও ফোনে বলেছেন, অমিত শাহ সুপ্রিম কোর্টের বিচারপতি নন যে, মন্দির নির্মাণের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করবেন। বিষয়টি যখন আদালতের বিচারাধীন রয়েছে, তখন বিজেপি কেন অপেক্ষা করতে পারছে না? ওরা সংবিধানে বিশ্বাস করে কি করে না?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget