এক্সপ্লোর

ট্যুইটারে কংগ্রেস নেতাদের ফলো অমিতাভের, তুঙ্গে জল্পনা

নয়াদিল্লি: কংগ্রেসের সঙ্গে দলের প্রাক্তন সাংসদ তথা বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের দূরত্ব কি কমছে? অমিতাভ কয়েকজন কংগ্রেস নেতার ট্যুইটার অ্যাকাউন্ট ফলো করতে শুরু করায় জল্পনা তুঙ্গে উঠেছে। শুরুটা হয়েছিল কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর ও কংগ্রেসের অফিসিয়ার ট্যুইটার অ্যাকাউন্ট ফলো করা দিয়ে। এরপর এই মাসের প্রথমে পি চিদম্বরম, কপিল সিব্বল, আহমেদ পটেল, অশোক গেহলট, অজয় মাকেন, জোতিরাদিত্য সিন্ধিয়া, সচিন পাইলট ও সিপি যোশীর মতো কংগ্রেসের সিনিয়র নেতাদের ট্যুইটার অ্যাকাউন্ট ফলো শুরু করেন বিগ বি। সম্প্রতি মণীষ তিওয়ারি, সাকিল আহমেদ, সঞ্জয় নিরুপম, রণদীপ সুরজেওয়ালা, প্রিয়ঙ্কা চতুর্বেদী এবং সঞ্জয় ঝা-র মতো নেতাদেরও মাইক্রো-ব্লগিং সাইটে ফলো করেন অমিতাভ। একদা নেহরু-গাঁধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ অমিতাভ ছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর বন্ধু। একটা সময় এলাহাদের কংগ্রেস সাংসদও নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু পরে বোফর্স কেলেঙ্কারির ঘটনা ঘিরে গাঁধী পরিবারের সঙ্গে দূরত্ব শুরু হয় তাঁর। বর্তমানে গুজরাতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অমিতাভের ট্যুইটারে ফলোয়ার সংখ্যা ৩৩.১ মিলিয়ন (৩.৩১ কোটি)। তিনি নিজে ফলো করেন মাত্র ১,৬৮৯ জনকে। হঠাত্ করেই এভাবে একাধিক কংগ্রেস নেতাকে তিনি যেভাবে সোশ্যাল মিডিয়ায় ফলো করেছেন, তাতে দলের অনেকেই বিস্মিত। কংগ্রেস ছাড়াও আরও কয়েকজন বিরোধী নেতাকে সম্প্রতি অমিতাভ ট্যুইটারে ফলো করতে শুরু করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, তাঁর মেয়ে মিসা ভারতী, সিপিএমের সীতারাম ইয়েচুরি,ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে। আরজেডি-র অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টও ফলো করছেন অমিতাভ। বাদ যাননি আম আদমি পার্টির নেতারাও। এই তালিকায় রয়েছেন মণীষ সিসোদিয়া , গোপাল রাই, সঞ্জয় সিংহ, কুমার বিশ্বাস ও আশিষ খৈতানের মতো নেতারা। তাঁকে ফলো করায় অমিতাভকে ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস নেতা মণীষ তিওয়ারি। তবে এর রাজনৈতিক তাত্পর্য্য সম্পর্কে কোনও মন্তব্য করেননি তিওয়ারি। উল্লেখ্য, অমিতাভ বেশ কয়েকজন বিজেপি নেতাকেও সোশ্যাল মিডিয়ায় ফলো করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget