এক্সপ্লোর

দক্ষিণ কাশ্মীরে সন্তর্পণে শুরু সেনার অপারেশন ‘কাম ডাউন’

শ্রীনগর ও নয়াদিল্লি:  কাশ্মীর উপত্যকায় চলতি অশান্তির মধ্যে সন্তর্পণে বিশেষ অভিযান শুরু করল সেনাবাহিনী। এই অপারেশন ‘কাম ডাউন’ –এর লক্ষ্য, কাশ্মীরকে জঙ্গি এবং বিক্ষোভকারীদের কবলমুক্ত করা। এ জন্য সেনার একটি ব্রিগেডকেই দক্ষিণ কাশ্মীরে পাঠানো হয়েছে। গোয়েন্দা সূত্রে কাশ্মীরের চলতি অশান্তি নিয়ে যে রিপোর্ট এসেছে, তা রীতিমতো উদ্বেগ জনক। রিপোর্টে বলা হয়েছে, উপত্যকায় কার্যত ‘জঙ্গলরাজ’ চলছে। জঙ্গিরা এবং তাদের সমর্থকরা বিক্ষোভের আয়োজন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতির মোকাবিলায় প্রায় ৪০০০ অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। একইসঙ্গে অভিযান চালানোর ক্ষেত্রে বাহিনীকে যতটা সম্ভব কম বলপ্রয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের খবর। উপত্যকায় পাঠানো বাহিনী দক্ষিণ কাশ্মীরের চার জেলা-পুলওয়ামা, সোপিয়ান, অনন্তনাগ এবং কুলগামে ছড়িয়ে পড়েছে। হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর উপত্যকায় চলতি অশান্তির প্রভাব এই জেলাগুলিতেই সবচেয়ে বেশি পড়েছে। সেনার ওই বিশেষ বাহিনীকে সহায়তা করছে সিআরপিএফ এবং রাজ্য পুলিশ। বিভিন্ন এলাকায় চলছে চিরুনি তল্লাশি। এই এলাকাগুলিতে পথগুলিতে গাছ, ইলেকট্রিক খুঁটি, বড় বড় বোল্ডার, পোড়া গাড়ি ফেলে যাতায়াত অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। এগুলি সরিয়ে পথগুলিকে অবরোধ মুক্ত করার কাজও করছে বাহিনী। পুলওয়ামার করিমাবাদ এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে বাহিনী এখন সোপিয়ান ও কুলগামের দিকে রওনা দিয়েছে। যদিও ইদ উত্সবের পরিপ্রেক্ষিতে অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। উত্সব শেষ বলে ফের শুরু হবে অভিযান। যোগ দেবে আরও বেশি সেনা। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, লাঠি, পাথর, পেট্রোল বোমা হাতে নিয়ে কাশ্মীরী তরুণরা জাতীয় সড়কগামী প্রধান রাস্তাগুলিতে টহল দিচ্ছে এবং সাধারণ মানুষকে বাড়ির বাইরে বা শ্রীনগরে যেতে বাধা দিচ্ছে। এই রিপোর্ট পাওয়ার পরই অতিরিক্ত বাহিনী পাঠিয়ে ওই এলাকাগুলি জঙ্গি-বিক্ষোভকারীদের কবল-মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, গত ৮ জুলাই ওয়ানির মৃত্যুর পর যে বিক্ষোভ শুরু হয় তারমধ্যে এখনও পর্যন্ত প্রায় ১০০ জঙ্গি দক্ষিণ কাশ্মীরে ঢুকে পড়েছে। যে এলাকাগুলিতে জঙ্গিরা গা-ঢাকা দিয়েছে বলে সন্দেহ সেগুলি হল সোপিয়ানের হেফ-শ্রীমল, পুলওয়ামা জেলার সাম্বোরা, লীলাহর, পুলওয়ামা টাউন, ত্রাল, কাকপোরা, কুলগাম জেলার কাইমোহ, রেধওয়ানি এবং অনন্তনাগ জেলার রেধওয়ানি। পপলার ও পাইন গাছের জঙ্গলের আড়ালে জঙ্গিরা নতুন সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে বলে আধিকারিকরা জানিয়েছেন। খবর পাওয়া গিয়েছিল যে, সোপিয়ানের কামলা জঙ্গলে জঙ্গিদের প্রশিক্ষণ চলছে। কিন্তু অভিযান চালিয়ে কাউকেই পাওয়া যায়নি। রিপোর্টে জানা গেছে, মধ্য কাশ্মীরের বুধগাম জেলা থেকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় ঢুকছে জঙ্গিরা। সেখান থেকে তারা নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতির সুযোগ নিয়ে অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget