এক্সপ্লোর

‘দেশবিরোধী’ শব্দের ব্যবহার ‘সংখ্যালঘু সরকারে’র ঔদ্ধত্যের পরিচয়, বললেন অমর্ত্য সেন

নয়াদিল্লি: নিজস্ব মতামত জানানো, সরকারের সমালোচনা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে এই মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর গ্রন্থ ‘কালেক্টিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার: এক্সপ্যান্ডেড এডিশন’-এর প্রকাশ উপলক্ষ্যে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে ডক্টর সেন দিল্লি বিশ্ববিদ্যালয়েক রামজশ কলেজের সাম্প্রতিক হিংসার ঘটনার তীব্র নিন্দা করেছেন। এই ঘটনাকে সম্পূর্ণ অগণতান্ত্রিক আখ্যা দিয়ে অমর্ত্য সেন বলেছেন, এখানে তো আলোচনা শুরুর আগেই ফতোয়া দেওয়া হল, কোনও একটি নির্দিষ্ট মতামত নিয়ে আলোচনা চলবে না। এটা চূড়ান্ত বিপজ্জনক। উল্লেখ্য, রামজস কলেজে একটি সেমিনারে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র উমর খালিদকে ডাকা নিয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। গত বছর দেশ-বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে উমরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিল। উল্লেখ্য, এই মামলায় এখনও চার্জশিটও জমা করতে পারেনি পুলিশ। কলেজে হিংসার ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, কলেজগুলি ‘দেশ-বিরোধী কার্যকলাপের কেন্দ্র’ হতে দেওয়া যায় না। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রীদের কথায় কথায় এ ধরনের দেশ-বিরোধী তকমার ব্যবহার নিয়েও  তীব্র কটাক্ষ করেছেন অমর্ত্য সেন।  তিনি বলেছেন, একটা সংখ্যালঘু সরকারের জাতীয়তাবাদ-বিরোধী শব্দের ব্যবহার অদ্ভূত ধরনের। এটা এই সরকারের ঔদ্ধত্যের বহরটাই তুলে ধরে। ৩১ শতাংশ ভোট পেয়ে কেউ বাকি ৬৯ শতাংশকে জাতীয়তাবাদ-বিরোধী বলার হক পেয়ে যায় না। অমর্ত্য সেন এক্ষেত্রে ২০১৪-র লোকসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোটের হারের কথাই উল্লেখ করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget