এক্সপ্লোর

বিহারে শুরু জেডিইউ-বিজেপি রাজ, আস্থা ভোট জিতলেন নীতীশ কুমার

পটনা: বিহারে আস্থাভোট জিতে নিল সদ্যগঠিত জেডিইউ-বিজেপি জোট। তারা পেয়েছে ১৩১ জনের সমর্থন, বিরোধী আরজেডি-কংগ্রেসের ঝুলিতে পড়েছে ১০৮টি ভোট। ৪ বছর পর ফের নীতীশ বিজেপির হাত ধরলেন। বিহার বিধানসভার মোট সদস্য সংখ্যা ২৪৩। সরকার গঠনের জন্য ১২২ জন সদস্যের সমর্থন ম্যাজিক-সংখ্যা ১২২। আরজেডির ৮০ ও কংগ্রেসের ২৭- সব মিলিয়ে বিরোধীদের কাছে ছিল ১০৭ জনের সমর্থন। উল্টোদিকে আস্থাভোট নেওয়া জেডিইউয়ের বিধায়কসংখ্যা ৭১, বিজেপির ৫৩ বিধায়ক ও অন্যান্য আরও ৮ জনের সমর্থন ছিল তাদের দিকে। সব মিলিয়ে সহজেই ভোটে জিতেছে তারা। বিরোধী দলনেতা হয়েছেন জেডিইউ-আরজেডি মন্ত্রিসভায় উপ মুখ্যমন্ত্রী থাকা লালু পুত্র তেজস্বী যাদব। তিনি বলেছেন, যেভাবে নয়া সরকার গঠিত হল তা ঠিক নয়। এভাবে সঙ্গী পাল্টানোর জন্য বিহারের মানুষ নীতীশকে মাফ করবেন না। উল্টোদিকে নীতীশের মন্তব্য, লালু পরিবারের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বিহারের জনতা তাঁকে নির্বাচিত করেননি। এর আগে আজ বিধানসভা বসলে জেডিইউয়ের জোটসঙ্গী পাল্টানো নিয়ে তুমুল হট্টগোল হয়। আরজেডি গোপন ব্যালটে ভোট নেওয়ার দাবি জানায়। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তেজস্বী নীতীশকে বলেন, হিম্মত থাকলে আমাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে পারতেন। বিধানসভার বাইরেও বিক্ষোভ প্রদর্শন করেন আরজেডি বিধায়করা। এদিন সকালে মুখ্যমন্ত্রী পদে নীতীশের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আরজেডি-র পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছে আদালত। তবে আস্থা ভোট স্থগিত করার আর্জি খারিজ করে দিয়েছে। মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari | 'এখনও অনেক স্কুলে বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা নেই', 'সমস্ত স্কুলে সৌরশক্তি ব্যবহারে জোর'
Suvendu Adhikari | ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন', পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum Money Recovery | টুলু মণ্ডলের একটি টোল গেটের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার মণ্ডল
Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget