এক্সপ্লোর

ডাক্তার নিরাপত্তা: ‘সামগ্রিক ভাবে’ ইস্যুটা খতিয়ে দেখতে চায়, পিটিশনের শুনানি পিছল সুপ্রিম কোর্ট

বেঞ্চ বলেছে, বিষয়টি গতকাল উত্থাপন করা হলে আমরা আজ শুনানির জন্য তালিকাভুক্ত করতে বলি কেননা পশ্চিমবঙ্গ ও আরও কয়েকটি রাজ্যে তখনও ডাক্তারদের কর্মবিরতি চলছিল। সোমবারই তা তুলে নেওয়া হয়। তাই বিষয়টি এখনই শুনানি করতে হবে, এতটা জরুরি বলে মনে হয় না। বিষয়টি গরমের ছুটির পর যথাযথ বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত করা হোক।

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, ফলে বিষয়টির শুনানি তেমন জরুরি নয়, এহেন সওয়াল করে সরকারি হাসপাতালগুলিতে চিকিত্সকদের নিরাপত্তার দাবিতে পেশ হওয়া পিটিশনের শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপক গুপ্তা ও বিচারপতি সূর্যকান্তের অবকাশকালীন বেঞ্চ বলেছে, ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি গুরুতর, এটা তারা বোঝে, কিন্তু বিষয়টি সামগ্রিক ভাবে বিচার না করে প্রত্যেক ডাক্তারের নিরাপত্তার জন্য পুলিশকর্মী নিয়োগের নির্দেশ দিতে পারে না। এ ব্যাপারে কেন্দ্রকে এখনই নোটিস দিতে সম্মত হয়নি, তবে ডাক্তারদের নিরাপত্তার বৃহত্তর বিষয়টি খোলা রাখছে বেঞ্চ। বেঞ্চ বলেছে, বিষয়টি গতকাল উত্থাপন করা হলে আমরা আজ শুনানির জন্য তালিকাভুক্ত করতে বলি কেননা পশ্চিমবঙ্গ ও আরও কয়েকটি রাজ্যে তখনও ডাক্তারদের কর্মবিরতি চলছিল। সোমবারই তা তুলে নেওয়া হয়। তাই বিষয়টি এখনই শুনানি করতে হবে, এতটা জরুরি বলে মনে হয় না। বিষয়টি গরমের ছুটির পর যথাযথ বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত করা হোক। বেঞ্চ আরও বলেছে, আমরা বুঝতে পারছি, এটা সিরিয়াস ব্যাপার, কিন্তু অন্য নাগরিকদের বাদ রেখে শুধু ডাক্তারদের সুরক্ষা দিতে পারি না। আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগতে হবে। পুলিশকর্মী, আরও নানা বিষয়ের মতো বৃহত্তর ছবিটা মাথায় রাখতে হবে। আমরা ডাক্তারদের সুরক্ষার বিরোধী নই, কিন্তু একইসঙ্গে আমরা প্রতিটি ডাক্তারের জন্য পুলিশ নিয়োগের নির্দেশ দিতে পারি না। এদিকে এরই মধ্যে ডাক্তারদের সংস্থা আইএমএ-ও একটি আবেদন পেশ করে ইতিমধ্যে পেশ করা আর্জির ব্যাপারে আদালতের হস্তক্ষেপ চেয়ে বলেছে, সারা দেশেই ডাক্তারদের নিরাপত্তা প্রয়োজন। দেশের ৭৫ শতাংশের বেশি ডাক্তার কোনও না কোনও ধরনের হিংসার সম্মুখীন বলে উল্লেখ করেছে তারা। আইএমএ এও বলেছে, ডাক্তাররা আমাদের রক্ষক, বিশেষত সরকারি হাসপাতালগুলিতে চরম প্রতিকূল পরিবেশে গরিব, দুর্বল মানুষকে চিকিত্সা দিয়ে জাতীয় দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget