এক্সপ্লোর

অব্যবস্থার অভিযোগে অসমে জাতীয় সড়ক অবরোধ করলেন করোনা রোগীরা

রোগীদের বক্তব্য ছিল তাঁদের খাবার দেওয়া হচ্ছে না, তাঁরা পানীয় জল পাচ্ছেন না এবং যে শয্যায় রাখা হয়েছে তা অত্যন্ত নোংরা এবং নিম্নমানের। তাছাড়া ১০-১২ জন করে রোগীকে গাদাগাদি করে একটি ঘরে রাখা হচ্ছে।

গুয়াহাটি:  খাবার এবং জলের দাবিতে শতাধিক কোভিড-১৯ রোগী চিকিৎসাকেন্দ্র থেকে বেরিয়ে এলেন। অবরোধ করলেন হাইওয়ে। এই মারাত্মক ঘটনাটি ঘটেছে অসমের কামরূপ জেলায়। শেষটায় কামরূপের ডেপুটি কমিশনার কৈলাস কার্তিক পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে ছুটে যান ঘটনাস্থলে। অবিলম্বে ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার আবেদন জানান রোগীদের । সেই সঙ্গে তাঁদের আশ্বাস দেন তাঁদের দাবিগুলি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হবে। রোগীদের বক্তব্য ছিল তাঁদের খাবার দেওয়া হচ্ছে না, তাঁরা পানীয় জল পাচ্ছেন না এবং যে শয্যায় রাখা হয়েছে তা অত্যন্ত নোংরা এবং নিম্নমানের। তাছাড়া ১০-১২ জন করে রোগীকে গাদাগাদি করে একটি ঘরে রাখা হচ্ছে। ডেপুটি কমিশনার তাঁদের আশ্বাস দেন যে তাঁদের বক্তব্যগুলি প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হবে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, স্বাস্থ্যকেন্দ্রে থাকা রোগীরা ব্যবস্থায় অসন্তুষ্ট। তাঁরা হোম করেন্টাইনে থাকতে চান। শর্মা বলেন, ‘আমরা রোগীদের এমন ভাবেই রাখার ব্যবস্থা করেছি যাতে ওঁরা দ্রুত সুস্থ হতে পারেন এবং রাজ্যে আর কারও শরীরে সংক্রমণ না ছড়ায়। যদি ওঁদের এখানে ভালো না লাগে তবে মুচলেকা সই করে হোম করেন্টাইনে চলে যেতে পারেন।‘ খানিক অভিমানের সুরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অন্য সব রাজ্যে তো টেস্ট করানোর জন্য টাকা লাগছে। আর আমরা এখানে শুধু টেস্ট-ই নয়, থাকা-খাওয়া সব কিছুর ব্যবস্থা করেছি নিরচায়। আমাদের স্বাস্থ্যকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। তাঁদের সঙ্গেও তো সহযোগিতা করতে হবে। কোনও কিছু পেতে দেরি হলে এত অধৈর্য্য হলে কেমন করে চলবে!’

সেরা শিরোনাম

Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget