এক্সপ্লোর

তামিলনাড়ুতে দাবানলে মৃত্যু অন্তত ৯ জনের, চলছে উদ্ধারকার্য

চেন্নাই: তামিলনাড়ুর থেনি জেলার কুরাঙ্গনি পাহাড়ে দাবানলের ফলে মৃত্যু হল পর্বতারোহনের প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়া ৯ জনের। তাঁদের মধ্যে চারজন মহিলা ও একটি শিশুও আছে। এখনও পর্যন্ত ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন গুরুতর জখম হয়েছেন। ১০ জন সামান্য জখম। পর্বতারোহনের প্রশিক্ষণে গিয়ে গতকাল দাবানলের মুখে পড়েন ৩৬ জন। আজ সকাল থেকে শুরু হয়েছে উদ্ধারকার্য। গড়ুর কম্যান্ডো ফোর্সের ১৬ জন কম্যান্ডো উদ্ধারকার্য চালাচ্ছেন। বায়ুসেনার চারটি চপার কাজে লাগানো হচ্ছে। আরও একটি চপার তৈরি রাখা হয়েছে। উদ্ধারকার্য দেখভাল করার জন্য যাচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। গতকাল এই ছাত্র-ছাত্রীদের দাবানলে আটকে পড়ার খবর আসতেই প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে যোগাযোগ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দেন প্রতিরক্ষামন্ত্রী। এরপরেই শুরু হয় উদ্ধারকার্য। থেনির কালেক্টরের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। পুলিশ সূত্রে খবর, কোয়েম্বাত্তুর ও এরোড থেকে ছাত্র-ছাত্রীরা কুরাঙ্গাই-কোঝুকু পার্বত্য অঞ্চলে পর্বতারোহনের প্রশিক্ষণ নিচ্ছিলেন। রবিবার দুপুরে হঠাৎই দাবানল শুরু হয়। স্থানীয় লোকজনই প্রথমে উদ্ধারকার্য শুরু করেন। বন দফতর ও দমকল বিভাগের কর্মীরাও উদ্ধারকার্যে যোগ দিয়েছেন। পাঠানো হয়েছে মেডিক্যাল টিম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget