এক্সপ্লোর

স্রেফ 'জমি বিতর্ক' হিসাবে দেখা হবে, জানাল সুপ্রিম কোর্টের বেঞ্চ, অযোধ্যা মামলার শুনানি ১৪ মার্চ পর্যন্ত স্থগিত

নয়াদিল্লি: রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি ১৪ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা সুপ্রিম কোর্টের। দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে এই মামলার। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অশোক ভান ও বিচারপতি এস আবদুল নাজিরকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ আজ শুনানি স্থগিত করে দিল মামলার সব নথির ইংরেজি অনুবাদ জমা দেওয়ার কাজ সম্পূর্ণ না হওয়ায়। ২.৭৭ একর জমির মালিকানা কার, সেই মামলার ফয়সালা করার ব্যাপারে আজ এক গুরুত্বপূর্ণ অভিমত অবশ্য জানিয়েছে বেঞ্চ। তারা পরিষ্কার বলে দিয়েছে, মামলাটিকে স্রেফ একটি জমি বিতর্ক হিসাবে দেখা হবে। অর্থাত্ এই মামলার সঙ্গে জড়িয়ে থাকা বহু বছরের পুরানো ইতিহাসের আদালত কাছে তেমন তাত্পর্য্য, গুরুত্ব নেই। ধর্ম বা রাজনীতির ভিত্তিতে সওয়াল শোনা হবে না বলেও জানিয়েছে বেঞ্চ। এদিন বেঞ্চ এও জানায়, তারা কখনও বলেনি, এই মামলার দৈনিক ভিত্তিতে শুনানি হবে। বেঞ্চ নির্দেশ দেয়, মামলায় বিভিন্ন পৌরানিক পুঁথির যেসব অংশের সাহায্য নেওয়া হয়েছে, সেইসব অংশের ইংরেজি অনুবাদ করে আজ থেকে দু সপ্তাহের মধ্যে পেশ করতে হবে। হাইকোর্টের নথির অংশ হিসাবে যেসব ভিডিও ক্যাসেট ব্যবহার করা হয়েছে, তার প্রতিলিপিও সব পক্ষকে প্রকৃত দামে দিতে রেজিস্ট্রিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট ২-১ সংখ্যাগরিষ্ঠ রায়ের ভিত্তিতে অযোধ্যার বিতর্কিত জমিটি নির্মোহী আখাড়া, রামলালা ও সুন্নি ওয়াকফ বোর্ড, এই তিন পক্ষের মধ্যে বন্টন করে ২০১০ সালে যে রায় দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন জমা পড়েছে। বিশেষ বেঞ্চ মোট ১৪টি আবেদন বিবেচনা করে দেখবে। এর মধ্যেই অযোধ্যা সদ্ভাবনা সমন্বয় মহা সমিতির সভাপতি অমরনাথ মিশ্র অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ডকে চিঠি লিখে প্রস্তাব দিয়েছেন, বিতর্কিত জমিটি হিন্দুদের তারা দিয়ে দিক, বিনিময়ে নির্মোহী আখাড়া বিকল্প জমির ব্যবস্থা করে দেবে, যেখানে একটি মসজিদ গড়ে উঠতে পারে। গত কয়েক মাস ধরে অযোধ্যা বিতর্কে সমাধানসূত্র খুঁজে বের করার প্রক্রিয়া চালাচ্ছেন যে শ্রী শ্রী রবিশঙ্কর, তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত মিশ্র।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget