এক্সপ্লোর

অযোধ্যা-মামলা: কাল রায় ঘোষণা সুপ্রিম কোর্টের, 'ফয়সলা যে দিকেই যাক, কারও হার-জিত হবে না', টুইট প্রধানমন্ত্রীর

Ayodhya: SC to deliver verdict on Saturday অযোধ্যা-মামলা: কাল রায় ঘোষণা সুপ্রিম কোর্টের, 'ফয়সলা যে দিকেই যাক, কারও হার-জিত হবে না', টুইট প্রধানমন্ত্রীর

Background

নয়াদিল্লি: শনিবারই অযোধ্যা-মামলার রায়। আগামীকাল সকাল সাড়ে ১০টা নাগাদ অযোধ্যা মামলার রায় দেবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। খবর সংবাদসংস্থা সূত্রে।



 

 

 

আগামীকাল, শনিবারই সম্ভবত হতে চলেছে বহু-প্রতিক্ষীত অযোধ্যা-মামলার রায়দান। তার আগে শুক্রবার, আইনশৃঙ্খলার পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার হাল-হকিকৎ খতিয়ে দেখতে উত্তরপ্রদেশের মুখ্যসচিব রাজেন্দ্র কুমার তিওয়ারি ও রাজ্য পুলিশের ডিজি ওমপ্রকাশ সিংহের সঙ্গে বৈঠক করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
খবরে প্রকাশ, এদিন রাজ্যের দুই শীর্ষ আধিকারিককে সুপ্রিম কোর্টের নিজ চেম্বারে ডেকে পাঠান গগৈ। সেখানে প্রধান বিচারপতিকে সুরক্ষা বন্দোবস্তের বিস্তারিত ব্লু-প্রিন্ট পেশ করেন মুখ্যসচিব ও ডিজি। একইসঙ্গে আশ্বাস দেন, যে কোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত পুলিশ-প্রশাসন।
জানা গিয়েছে, বৈঠক চলে প্রায় এক-ঘণ্টা। সেখানে প্রধান বিচারপতি নির্দেশ দেন, রাজ্যের কোথাও যাতে কোনওপ্রকার অনভিপ্রেত ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে যথোপযুক্ত ব্যবস্থাগ্রহণ নিতে। ইতিমধ্যেই, অযোধ্যা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। আগামী ১০ তারিখ পর্যন্ত অযোধ্যায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলার জেলাশাসক ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি নির্দেশ দেন, যারা শান্তি বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করতে। সকল আধিকারিকদের অত্যন্ত সতর্ক ও সজাগ থাকারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
অগাস্ট ও অক্টোবরের মধ্যে প্রায় ৪০ দিন ধরে প্রতিদিন অযোধ্যা-মামলার শুনানি হয়েছে শীর্ষ আদালতে। এলাহাবাদ হাইকোর্ট রায়ে বলেছিল-- ২.৭৭ একর জমি সমভাগে রামলাল্লা, সুন্নি ওয়াকফ বোর্ড ও নির্মোহী আখাড়ার মধ্যে ভাগ করতে। সেই রায়ের বিরুদ্ধে আবেদন করা হয় সুপ্রিম কোর্টে।

23:41 PM (IST)  •  08 Nov 2019

22:35 PM (IST)  •  08 Nov 2019

রায়ের কয়েক ঘণ্টা আগে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখলেন-- অযোধ্যায় কাল রায়দান। বিগত কয়েক মাস ধরে এই মামলায় নিরন্তর শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। সারা দেশ উৎসাহের সঙ্গে সেই দিকে তাকিয়ে ছিল। এই সময়ে সমাজের প্রত্যেক স্তরে সকলের জন্য সম্প্রীতি বজায় রাখাটা জরুরি। দেশের বিচারব্যবস্থার সম্মান অটূট রাখতে সমাজের সকল পক্ষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সব দল যে ভাবে বিগত দিনে সৌহার্দ্যপূর্ণ এবং ইতিবাচক পরিবেশ বজায় রাখার প্রয়াস করেছেন, তা প্রশংসনীয়। আদালতের রায়ের পরও, এই সম্প্রীতি বজায় রাখাটা জরুরি। এটা মনে রাখতে হবে, আদালতের রায় যে পক্ষেই যাক না কেন, কারও হার বা জয় হবে না। দেশবাসীর প্রতি আমার আহ্বান, আমাদের সকলের প্রাথমিক দায়িত্ব হবে, যাতে এই রায় ভারতের শান্তি, একতা ও সদ্ভাবনার পরম্পরাকে জোরদার করবে।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget