এক্সপ্লোর

Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের দাপুটে ব্যাটিং কবে থেকে ? আবহাওয়ার বড় আপডেট

North Bengal Weather: হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে ! হালকা বৃষ্টি হতে পারে কালিম্পঙের পার্বত্য এলাকাতেও।

কলকাতা : সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনা। কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ১০ থেকে ১২ ডিগ্রিতে সেলসিয়াসে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার জেরে ২ থেকে ৪ ডিগ্রি পারদ-পতনের সম্ভাবনা। তবে এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। শীতের পথে আগামী সপ্তাহে কাঁটা হয়ে দাঁড়াবে পশ্চিমী ঝঞ্ঝা। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। 

উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নামবে তাপমাত্রা। শনিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। আগামী সপ্তাহের শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝায় শীতে বাধা পড়বে। দুই-তিন দিন ফের বাড়তে পারে তাপমাত্রা।

হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে ! হালকা বৃষ্টি হতে পারে কালিম্পঙের পার্বত্য এলাকাতেও। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলতে পারে। মঙ্গলবারে দার্জিলিং ও কালিম্পঙের সঙ্গে উত্তর দিনাজপুর ও মালদা জেলাকেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার ৭ ডিসেম্বর। দক্ষিণ অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-
 
সপ্তাহান্তে পারা পতনের ইঙ্গিত আবহাওয়া দফতরের। পশ্চিমের জেলায় ফিরবে শীতের স্পেল। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব; সোমবার থেকে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। উত্তুরে হাওয়ায় নামবে পারদ। তাপমাত্রা নামবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শনিবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে বিভিন্ন জেলাতে।

আগামী ৪/৫ দিনে মূলত পরিষ্কার আকাশ। তিন থেকে পাঁচ জেলায় মাঝারি কুয়াশা। অন্য জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। এরপর নামতে পারে তাপমাত্রা। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী চার-পাঁচ দিনে। সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা হতে পারে প্রায় সব জেলায়। তাপমাত্রা পরিবর্তনের কারণে সকালে সামান্য কুয়াশা দেখা যাবে। বেলা বাড়লে পরিষ্কার হয়ে যাবে আকাশ। আজ ও কাল মাঝারি কুয়াশার সম্ভাবনা  মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে।

উত্তরবঙ্গের আবহাওয়া-
 
এদিকে পাহাড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা বৃষ্টির  সম্ভাবনা পার্বত্য এলাকায়। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার অথবা মঙ্গলবার উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং-সহ তিন জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। এই তিন জেলাতেই সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা। 

কলকাতার আবহাওয়া-
 
ধীরে ধীরে কমবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। সামান্য বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সপ্তাহের শেষে পারা পতনের ইঙ্গিত। তাপমাত্রা নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। শনি; রবিবারে জমিয়ে শীতের আমেজ ফেরার ইঙ্গিত আবহাওয়া দফতরের।

মূলত পরিষ্কার আকাশ থাকবে। আগামী দুই-তিন দিনে রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে নামবে। দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের কিছুটা নীচে। 

কলকাতার তাপমান- আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৯০ শতাংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget