এক্সপ্লোর

অযোধ্যা বিতর্কের নিষ্পত্তির লক্ষ্যে খসড়া প্রস্তাব ৬ ডিসেম্বরের মধ্যে, দাবি শিয়া বোর্ডের

লখনউ: ৬ ডিসেম্বরের মধ্যেই অযোধ্যা বিতর্কের শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করা হবে জানাল উত্তরপ্রদেশ শিয়া ওয়াকফ বোর্ড। উল্লেখ্য, ১৯৯২-র ৬ ডিসেম্বর গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বাবরি মসজিদ। শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি এর আগেই এই বিতর্কে নিজের অবস্থান ঘোষণা করেছেন। তিনি বলেছেন, বিতর্কিত জমিতে শুধুমাত্র রামমন্দিরই নির্মাণ হওয়া উচিত। রিজভি জানিয়েছেন, চলতি মাসেই অযোধ্যায় গিয়ে তিনি সন্ত ও মহন্তদের সঙ্গে দেখা করবেন। রিজভি বলেছেন, সন্ত ও মহন্ত ও এই মামলায় পিটিশনকারীদের অনেকেরই সঙ্গে তিনি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পারস্পরিক সমঝোতার জন্য ওই খসড়া তৈরি হয়ে যাবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি। রিজভি গতমাসে আর্ট অফ লিভিং প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গেও বেঙ্গালুরুতে গিয়ে দেখা করে অযোধ্যা ইস্যুতে বোর্ডের অবস্থান তুলে ধরেন। বিতর্কিত জমিতে কোনও মসজিদ গড়ে উঠুক, এমনটা চায় না বোর্ড। তাদের বক্তব্য, ওই জমিতে শুধু রামমন্দির তৈরি হোক। মসজিদ কোনও মুসলিম অধ্যুষিত এলাকায় তৈরির কথা বলেছে বোর্ড। ২০১০-এর রায়ে এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত ২.৭৭ একর এলাকাকে সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া ও রামলালার মধ্যে তিন ভাগ করার রায় দেয়। এভাবে বিতর্কিত জমিতে ভাগ করাকে বাস্তব সম্মত নয় বলে মন্তব্য করেছে শিয়া ওয়াকফ বোর্ড। খসড়া প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে অবশ্য কিছু জানাননি রিজভি। তিনি বলেছেন, খসড়া নিয়ে আলোচনার জন্য তিনি বোর্ডের বৈঠক ডাকবেন এবং সদস্যদের সম্মতি নেবেন। উল্লেখ্য, অযোধ্যা মামলায় নিজেদের একটি পক্ষ বলে দাবি করে বোর্ড চলতি বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে। তাদের দাবি, অযোধ্যার মসজিদ তাদের। ওই মসজিদ ছিল শিয়া মসজিদ।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget