এক্সপ্লোর

কেন্দ্র অন্ধ্রকে যে অর্থ সাহায্য করেছে তার থেকে বেশি ব্যবসা করেছে বাহুবলী, অভিযোগ টিডিপির, প্রতিবাদে আজ বনধ চলছে অন্ধ্রে

নয়াদিল্লি: ব্লকবাস্টার ছবি বাহুবলী যে ব্যবসা করেছে, তা অন্ধ্রকে দেওয়া কেন্দ্রের অর্থ সাহায্যের চেয়ে ঢের বেশি। বললেন তেলেগু দেশম দলের লোকসভা সাংসদ জয়দেব গাল্লা। রাজ্যভাগের সময় প্রতিশ্রুত অর্থ এনডিএ সরকার এখনও দেয়নি অভিযোগে আজও টিডিপি সংসদে বিক্ষোভ দেখিয়েছে। দেশ ও বিদেশের বাজারে ১,৭০০ কোটি টাকার মত ব্যবসা করেছে বাহুবলী ২। সেই প্রসঙ্গ তুলে জয়দেব গাল্লা বলেন, কেন্দ্র রাজ্যভাগের পর অন্ধ্রকে যে অর্থ সাহায্য করেছে, তার থেকে বাহুবলীর ব্যবসা বেশি। গত ৪ বছরে তারা কী করেছে তার খতিয়ানও তিনি চান। এভাবে চলতে থাকলে টিডিপি বিজেপির সঙ্গে জোটে থাকবে কিনা ভেবে দেখবে বলেও হুমকি দিয়েছেন তিনি। টিডিপি সাংসদ বলেন, অন্ধ্র প্রদেশ ভেঙে তেলেঙ্গানা তৈরির সময় কেন্দ্র ১৯টি প্রতিশ্রুতি দিয়েছিল। সেগুলির মধ্যে ছিল রাজ্যকে বিশেষ তালিকাভুক্ত রাজ্যের মর্যাদা দিয়ে অর্থ সাহায্য করা হবে, নতুন রেলওয়ে জোন তৈরি হবে, অমরাবতীতে রাজধানী নির্মাণের জন্য আর্থিক বরাদ্দ হবে। কিন্তু একটি শপথও পূর্ণ হয়নি। অন্ধ্রের মানুষ বোকা নন, এভাবে প্রতিশ্রুতিভঙ্গের জন্য বিজেপিকে ক্ষমা করবেন না তাঁরা। টিডিপির দাবি, যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রকে রাজ্যকে বিশেষ আর্থিক সাহায্য দিতে হবে ও অমরাবতী নির্মাণের জন্য প্রতি বছর দিতে হবে ১০,০০০ কোটি টাকা করে অর্থ। পাশাপাশি এ বছর কেন্দ্রীয় বাজেটে অন্ধ্রের জন্য আর্থিক বরাদ্দ হয়নি দাবিতে আজ বনধ পালন করছে স্থানীয় বাম দলগুলি। ওয়াইএসআর কংগ্রেস, কংগ্রেস এমনকী ক্ষমতাসীন টিডিপি- সকলেই এই বনধকে সমর্থন করেছে।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget