এক্সপ্লোর

বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনের অভিযোগ, বাবা রামদেবের পতঞ্জলির বিরুদ্ধে ১১ লক্ষ টাকার জরিমানা

দেহরাদুন: বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন দেখানোর অভিযোগ। ২০১২ সালে এই মর্মে জেলা খাদ্য নিরাপত্তা দফতর আদালতে একটি মামলা দায়ের করে। বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনের দেখানোর অভিযোগে পতঞ্জলিকে ১১ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল আদালত। উত্তরাখণ্ডের হরিদ্বারের এক আদালত এই রায় দিয়েছে। আগামী একমাসের মধ্যে এই জরিমানার অর্থ পতঞ্জলি আয়ুর্বেদকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পতঞ্জলি আয়ুর্বেদের দ্বারা প্রস্তুত সরষের তেল, নুন, আনারসের জ্যাম, বেসন এবং মধু গুনগত মানের পরীক্ষায় পাস করতে পারেনি রুদ্রপুর পরীক্ষাগারে। খাদ্য নিরাপত্তা দফতরের যে নির্দেশিকা আছে, তা পূরণ করতে পারেনি পতঞ্জলির এই সমস্ত পণ্যগুলো। অথচ নিজেদের বিজ্ঞাপনে পতঞ্জলি তাঁদের সংস্থার পণ্য কতটা খাঁটি অন্য প্রতিযোগী সংস্থাগুলোর চেয়ে, সেটাই একাধিকবার দাবি করেছে। উল্লেখ্য এবছরের গোড়ার দিকে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া বা এএসসিআই ফের পতঞ্জলির বিরুদ্ধে তাদের বিজ্ঞাপনের মাধ্যমে প্রতিযোগী সংস্থাগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তোলে। এমনকি পতঞ্জলি তাঁদের সংস্থার ফলের রসের বিজ্ঞাপনে দাবি করে, তাঁদের প্রতিযোগী সংস্থা ফলের রসের বেশি দামে নিচ্ছে, কিন্তু খাঁটি জিনিষ দিচ্ছে না। একই কথা তাঁরা পতঞ্জলি দুগ্ধমৃতর ক্ষেত্রেও দাবি করেন। তাঁদের দাবি, অন্য প্রতিযোগী সংস্থা তাঁদের পণ্যে ৩ থেকে ৪ শতাংশ ইউরিয়া এবং অন্য আরও কিছু জিনিষ মেশায়। কিন্তু তাঁদের সংস্থার পণ্য একেবারে খাঁটি বলে দাবি করা হয় বিজ্ঞাপনে। পতঞ্জলির বিরুদ্ধে তাঁদের মাথায় মাখার তেল ও কাপড় কাচার সাবানের বিজ্ঞাপনেও বিভ্রান্তিমূলক প্রচার করার অভিযোগ উঠেছে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget