এক্সপ্লোর

ভারত বিরোধী অবস্থানের জন্য বিএনপিকে ধিক্কার শেখ হাসিনার

ঢাকা: ভারত সম্পর্কে দু-মুখো নীতি নিয়ে চলছে খালেদা জিয়ার দল। অভিযোগ করলেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বক্তব্য, আওয়ামি লিগকে ভারতপন্থী হিসেবে তুলে ধরার পাশাপাশি নিজেদের ভারত বিরোধী হিসেবে দেখাতে চাইছে প্রধান বিরোধী দল বিএনপি, যাতে তারা আঞ্চলিক রাজনীতিতে সুবিধেজনক পরিস্থিতি পায়। বিএনপি অভিযোগ করে, দিল্লির চাপে নতিস্বীকার করে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চলেছে ঢাকা। এর ফলে বিঘ্নিত হতে পারে জাতীয় নিরাপত্তা। তাদের দাবি, এ বিষয়ে সব কিছু দেশের মানুষকে জানানো হোক। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী থাকাকালীন খালেদা জিয়াই বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে প্রাকৃতিক গ্যাস বিক্রির চুক্তি স্বাক্ষর করেন। তাই ভারত বিরোধী কথাবার্তা বিএনপির মুখে মানায় না। তাঁর কথায়, বিএনপি মুখেই ভারত বিরোধী, অথচ তারা যখন ক্ষমতায় ছিল, তখন ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা বিএনপির অন্যতম শক্তিকেন্দ্র হাওয়া ভবনে বসে থাকতেন। হাসিনার দাবি, তাঁর সরকার, গঙ্গা জল চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশকে গঙ্গার জলের ন্যায্য অংশ পাইয়ে দিয়েছে। অথচ ১৯৯১-এ খালেদা যখন প্রধানমন্ত্রী হিসেবে দিল্লি যান, তখন এ বিষয়ে কথা বলতে স্রেফ ভুলেই গিয়েছিলেন। ফিরে আসার পর যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, গঙ্গার জল ইস্যুতে কী কথাবার্তা হল, তিনি বলেন, ‘ও, আমি একেবারে ভুলে গিয়েছিলাম’। এতে পরিষ্কার, আসলে কোন দল ভারতের দালালি করছে। হাসিনার বক্তব্য, তাঁর সরকার শুধু গঙ্গার জলের প্রাপ্য অংশ আদায়ই করেনি, ভারতের সঙ্গে জমি বিনিময় করে সীমান্ত সমস্যার সমাধান করেছে, নতুন করে সীমান্ত চিহ্নিত করেছে, ভারত ও মায়ানমারের সঙ্গে জলসীমা সংক্রান্ত ঝামেলা মিটিয়েছে। সব ক্ষেত্রেই তাঁর সরকার দেশের স্বার্থরক্ষা করেছে বলে তাঁর দাবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget