এক্সপ্লোর

শিশুপাচারকাণ্ডে কৈলাশকে জেরা সিআইডি-র, ‘রাজনৈতিক প্রতিহিংসা’, দাবি বিজেপির

কলকাতা: শিশুপাচারকাণ্ডে কৈলাস বিজবর্গীয়কে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। রবিবার মধ্যপ্রদেশের ইনদওরে গিয়ে তাঁকে দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিআইডি সূত্রে দাবি। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এই বিজেপি নেতা এর নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা দেখছেন। যদিও, তৃণমূল এমন অভিযোগ মানতে নারাজ। রবিবার সিআইডি-র একটি দল পৌঁছে যায় মধ্যপ্রদেশের ইনদওরে। সেখানেই তাঁরা শিশুপাচার কাণ্ড নিয়ে ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়কে। সিআইডি সূত্রে দাবি, জলপাইগুড়িতে যে হোমের আড়ালে শিশুপাচার চক্রের অভিযোগ ওঠে, তার কর্ণধার চন্দনা চক্রবর্তীকে জেরায় উঠে আসে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র নাম। হোমের লাইসেন্স পেতে চন্দনাকে সাহায্য করেন বিজেপি নেত্রী জুহি চৌধুরী। আর জুহির সঙ্গে পরিচয় ছিল কৈলাস বিজয়বর্গীয়র। সিআইডি সূত্রে দাবি, তদন্তে জানা যায়, কৈলাস বিজয়বর্গীয়র এক আপ্তসহায়কই নারী ও শিশুকল্যাণমন্ত্রকে জুহি ও চন্দনার অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেন। যদিও সিআইডি সূত্রে খবর, ইনদওরে জিজ্ঞাসাবাদের মুখে কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন, জুহিকে তিনি চেনেন না। হোমের লাইসেন্স পাইয়ে দেওয়ার মতো কোনও কাজের জন্য তিনি কাউকে ফোন করেননি বা কিছু বলেননি। এর আগেও কৈলাস বিজয়বর্গীয়কে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠায় সিআইডি। কিন্তু, তিনি সিআইডি-র সামনে হাজির হননি। উল্টে নোটিসকে চ্যালেঞ্জ করে যান ইনদওর হাইকোর্টে। আদালত তাঁর হাজিরার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। পরে ইনদওর হাইকোর্ট নির্দেশ দেয়, জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে ইনদওর পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারাই জেরার ব্যবস্থা করে দেবে।  সিআইডি সূত্রে খবর, এই পরিস্থিতিতে আদালতের নির্দেশ নিয়েই কৈলাস বিজয়বর্গীয়কে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা৷ পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এই বিজেপি নেতা অবশ্য অভিযোগ করেছেন, এটা তৃণমূলের রাজনৈতিক প্রতিহিংসা। পাশাপাশি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, বিজেপি নেতাদের জড়িয়ে কেস সাজানো হয়েছে। মানুষকে দেখাতে চাইছে, বিজেপি নেতারাও দুর্নীতিগ্রস্থ। তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। অনেকে বলছেন, সারদা-নারদাকাণ্ডের সময় সিবিআই বা ইডি যখন তৃণমূল শীর্ষনেতাদের ডাকত, তখন তারাও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলত। সারদাকাণ্ডে তৃণমূল নেতা মদন মিত্র, রজত মজুমদার, সৃঞ্জয় বসুদের গ্রেফতার করা হয়। শুভেন্দু অধিকারী, শতাব্দী রায়, অর্পিতা ঘোষের মতো তৃণমূল সাংসদদের জিজ্ঞাসাবাদ করা হয়। তৃণমূলের তৎকালীন শীর্ষ নেতা তথা বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়কেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সেই সময় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে পথে নেমেছিল তৃণমূল। নারদকাণ্ডেও তৃণমূলের ১২ জন নেতা, মন্ত্রী, সাংসদের বিরুদ্ধে সিবিআই যখন এফআইআর করে, তখনও একই অভিযোগে সরব হয় শাসক দল। এখন শিশুপাচারকাণ্ডে সিআইডি বিজেপির কৈলাস বিজয়বর্গীয়কে জিজ্ঞাসাবাদ করায় গেরুয়া শিবিরের মুখেও সেই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget