এক্সপ্লোর

ছেলে তেজপ্রতাপের বিয়েতে থাকছেন, প্যারোল পেলেন লালুপ্রসাদ

রাঁচি ও পটনা: আগামী ১২ মে তেজপ্রতাপ যাদবের বিয়ে। ছেলের বিয়েতে হাজির থাকতে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব পাঁচ দিনের প্যারোল পেলেন। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালু বর্তমানে রাঁচির রাজেন্দ্র ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি রয়েছেন। ছেলের বিয়েতে হাজির থাকতে প্যারোলের আর্জি জানিয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। জেলের সুপারের কাছে তিনি এই আবেদন করেছিলেন। গত ১৮ এপ্রিল তেজপ্রতাপের বাগদান হয়। সেই অনুষ্ঠানে থাকতে পারেননি লালু। এই ঘটনায় পরিবারের লোকজন তাঁদের মর্মবেদনার খবর গোপন করেননি। তেজপ্রতাপ ট্যুইট করেছিলেন- মিস ইউ পাপা। পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত তিনটি মামলায় রাঁচির সিবিআই আদালত গত বছরের ডিসেম্বরে লালুর সাজার ঘোষণা করেছিল। সেই থেকে লালু জেলে সাজার মেয়াদ কাটাচ্ছেন। জামিনের জন্য লালু ঝাড়খণ্ড হাইকোর্টে আবেদন করেছিলেন। কিন্তু আইনজীবীদের ধর্মঘটের কারণে তাঁর আবেদনের ব্যাপারে শুনানি ১১ মে পর্যন্ত স্থগিত রাখা হয়। আগামী শনিবার লালুর বড় ছেলে তেজপ্রতাপের বিয়ে। বিধায়ক চন্দ্রিকা যাদবের মেয়ে ঐশ্বর্য রায়ের সঙ্গে তেজের বিয়ে পটনার বিহার ভেটনারি কলেজ গ্রাউন্ডে হবে। চন্দ্রিকা যাদব বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দরোগা প্রসাদ রায়ের ছেলে। লালু তাঁর কারাবাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন। কিন্তু ছেলের বিয়েতে নিমন্ত্রণের ক্ষেত্রে রাজনৈতিক মতপার্থক্যের কথা মাথায় রাখেনি লালুর পরিবার। জানা গেছে,কংগ্রেসের সনিয়া গাঁধী ও রাহুল গাঁধীর পাশাপাশি মোদী ও অমিত শাহকেও নিমন্ত্রণ জানানো হয়েছে। লালুর ছোট মেয়ে রাজলক্ষ্মীর বিয়েতে এসেছিলেন মোদী। ২০১৫-র ২৬ ফেব্রুয়ারি দিল্লির অশোক হোটেলে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Recruitment Scam: সুজয় হাজরাকে হেফাজতে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি সিআইডির
Samik Bhattacharya | তোলাবাজি বন্ধে এবার দলীয় বিধায়কদের কড়া বার্তা শমীকের | ABP Ananda LIVE
Waterlogging Problem: দফায় দফায় বৃষ্টি, জলমগ্ন পটাশপুর! রাস্তা যেন পরিণত হয়েছে নদীতে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget