এক্সপ্লোর

নীতীশ কুমারকে ধাক্কা বিজেপির, অরুণাচলে ছয় জেডিইউ বিধায়ক সামিল পদ্মশিবিরে

বিহারে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ক্ষমতায় ফিরলেও ধাক্কা খেয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিজেপির জুনিয়র পার্টনার হিসেবে ক্ষমতায় ফিরেছেন জেডিইউ নেতা। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের জেডিইউ-কে টেক্কা দিল বিহারে তাদের দীর্ঘদিনের শরিক বিজেপি।

ইটানগর:  বিহারে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ক্ষমতায় ফিরলেও ধাক্কা খেয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিজেপির জুনিয়র পার্টনার হিসেবে ক্ষমতায় ফিরেছেন জেডিইউ নেতা।  সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের জেডিইউ-কে টেক্কা দিল বিহারে তাদের দীর্ঘদিনের শরিক বিজেপি। নীতীশ অরুণাচল প্রদেশে নীতীশ কুমারের দল জেডিইউ-র  সাত বিধায়কের মধ্যে ছয়জনই পদ্মশিবিরে নাম লেখালেন। ৬০ সদস্য বিশিষ্ট অরুণাচল বিধানসভায় জেডিইউ-র রইল মাত্র একজন বিধায়কই। পিপলস পার্টি অফ অরুণাচলের এক বিধায়ক সহ বিধানসভায় বিজেপির সদস্য বেড়ে হল ৪৮। যে জেডিইউ বিধায়করা দল ছেড়েছেন তাঁরা হলেন হায়েং মাংফি, জিক্কে টাকো, ডোংরু সিওঙ্গজু, তালেম তাবোহ, ক্যাঙ্গোং টাকু ও দোর্জি ওয়াংডি খর্মা। তাঁদের মধ্যে তিনজনকে দলবিরোধী কার্যকলাপের জন্য গতমাসে দলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল।  রাজ্য জেডিইউ প্রধানের সঙ্গে আলোচনা না করে পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্যই এই নোটিশ দেওয়া হয়েছিল। বিজেপি রাজ্য সভাপচি বিয়ুরাম ওয়াহগে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডুর নেতৃত্বে উন্নয়ণমূলক কর্মকাণ্ড মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। নীতীশ ঘনিষ্ঠরা এই ঘটনাতে অত্যন্ত হতাশ এবং এই ঘটনাকে তাঁরা বিজেপির বিশ্বাসঘাতকতা বলেই মনে করছেন। ঘটনাটি সপ্তাহান্তে দলের দুই দিনের জাতীয় পরিষদের বৈঠকেও উঠবে বলে মনে করা হচ্ছে। জেডিইউ অরুণাচলে বিরোধী আসনে থাকলেও বিজেপি নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করে। অরুণাচলে জেডিইউ স্বীকৃত দলের মর্যাদা পেয়েছে গত বছর। উত্তর-পূর্বের এই রাজ্যে সাতটি আসন দখল করেছিল তারা। বিজেপির পর দ্বিতীয় স্থানে ছিল তারা। বিজেপির আসন সংখ্যা ছিল ৪১। জেডিইউ নেতা কেসি ত্যাগী সংবাদংস্থাকে বলেছিলেন, আসনসংখ্যার নিরিখে আমাদের প্রধান বিরোধী দলের মর্যাদার দাবিদার। যদিও আমরা রাজ্যের বিজেপি সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছি। বিরোধী দলের মর্যাদা পেলেও আমরা বন্ধুত্বপূর্ণ বিরোধী হব। জেডিইউ বিধায়কদের দলত্যাগে অরুণাচল বিধানসভায় বিরোধীদের শক্তি কমে হল ১২। এর মধ্যে চারজন কংগ্রেসের, চারজন ন্যাশনাল পিপলস পার্টির, একজন জেডিইউ এবং তিন নির্দল।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget