এক্সপ্লোর

বিহার: বিসর্জন ঘিরে রণক্ষেত্র মুঙ্গের, গুলি, ইটবৃষ্টি, একজনের মৃত্যু

বিহারে প্রথম দফা বিধানসভা ভোটের আগে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রণক্ষেত্র মুঙ্গের। গুলি, ইটবৃষ্টি। একজনের মৃত্যু, বেশ কয়েকজন আহত। জোর করে মুঙ্গেরের বড়ি মহারানী দুর্গা প্রতিমার বিসর্জন দেওয়ার চেষ্টার অভিযোগ ঘিরে সংঘর্ষ। পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালীন গুলি, ব্যাপক ইটবৃষ্টি। একজনের মৃত্যু, বেশ কয়েকজন আহত।

পটনা: বিহারে প্রথম দফা বিধানসভা ভোটের আগে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রণক্ষেত্র মুঙ্গের। গুলি, ইটবৃষ্টি। একজনের মৃত্যু, বেশ কয়েকজন আহত। জোর করে মুঙ্গেরের বড়ি মহারানী দুর্গা প্রতিমার বিসর্জন দেওয়ার চেষ্টার অভিযোগ ঘিরে সংঘর্ষ। পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালীন গুলি, ব্যাপক ইটবৃষ্টি। একজনের মৃত্যু, বেশ কয়েকজন আহত। পুলিশের লাঠিচার্জেও কয়েকজন আহত। প্রতিমা বিসর্জন ঘিরে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ এতটাই বেড়ে যায় যে, বেশ কয়েক রাউন্ড গুলি চলে। এতে একজনের মৃত্যু হয়। প্রায় ১২ জন জখম হন। একইসঙ্গে স্থানীয় থাকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ ৩ জওয়ান জখম হয়েছেন। উল্লেখ্য, বিহারে বুধবার প্রথম দফার ভোটে মুঙ্গের জেলার জামালপুর, তারাপুর ও মুঙ্গের আসনের ভোটগ্রহণ। এ জন্যই প্রশাসন দ্রুত বিসর্জন করাতে চেয়েছিল বলে জানা গিয়েছে। ই সময় শাদিপুরের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা ধীর গতিতে এগোচ্ছিল। এজন্য দীনদয়াল চকের কাছে পুলিশ পুজো কমিটিকে শোভাযাত্রা এগিয়ে নিয়ে যেতে বলে। এই নির্দেশে ক্ষুব্ধ হন বিসর্জনে অংশগ্রহণকারীরা। এরমধ্যে পরিস্থিতি ঘোরাল হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পাল্টা অংশগ্রহণকারীরা ইঁট-পাথর ছুঁড়তে শুরু করে। এভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গুলি চলে। এই ঘটনায় কোতওয়ালি থানার লোহাপট্টির বাসিন্দা ২২ বছরের অনুরাগ কুমারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুলিতে আরও সাতজন জখম হয় বলে জানা গিয়েছে। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভাগলপুর হাসপাতালে পাঠানো হয়। অন্যদের চিকিৎসা সদর হাসপাতালেই চলছে। মৃতের পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, প্রতিমা বিসর্জনের সময় পুলিশ তাড়া দিচ্ছিল। তা না করায় তাঁদের মারধর করা হয় ও গুলিও চালানো হয়। এতে একজনের মৃত্যু হয়। ঘটনা সম্পর্কে এসপি লিপি সিংহ বলেছেন, প্রতিমা বিসর্জনের সময় দুষ্কৃতীরা হাঙ্গামা তৈরি করে। গুলিও এই দুষ্কৃতীরাই চালিয়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে। কয়েকজন জখম হয়েছে। এসপি জানিয়েছেন, কোতওয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ তিন জওয়ান জখম হয়েছেন। আপাতত পরিস্থিতি শান্তিপূর্ণ।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget