এক্সপ্লোর

বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার শীর্ষ স্থানাধিকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের

পটনা: বিহার সেকেন্ডারি এডুকেশন বোর্ড(বিএসইবি)-এর দ্বাদশ শ্রেণির পরীক্ষার ৪ শীর্ষস্থানাধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। রাজ্যের শিক্ষা দফতরের অভিযোগের ভিত্তিতে পরীক্ষায় বেনিয়মের অভিযোগে আরও তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডেপুটি পুলিশ সুপার (আইন ও শৃঙ্খলা)  শিবলি নোমানি জানিয়েছেন, কোতওয়ালি থানায় সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মধ্যশিক্ষা পর্যদের ডিরেক্টরের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়। অভিযোগে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড (বিএসইবি) বোর্ডের কয়েকজন অজ্ঞাতপরিচয় আধিকারিকদেরও নাম উল্লেখ করা হয়েছে। এফআইআর-এ যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে হাজিপুরের বিষুণ রাই কলেজের ম্যানেজমেন্ট, হাজিপুরের জি এ ইন্টার কলেজের সেন্টার সুপারিন্টেডেন্ট, পটনার রাজেন্দ্র নগরের বালক হাইস্কুলের সেন্টার সুপারিন্টেডেন্ট। এর পাশাপাশি কলা বিভাগের পরীক্ষায় শীর্ষস্থানাধিকারী রুবী রাই, বিজ্ঞান বিভাগের শীর্ষস্থানাধিকারী শালীনি রাই, সৌরভ শ্রেষ্ঠ এবং রাহুল কুমারের নামও এফআইআর-এ রয়েছে।   কলা এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষায় শীর্ষস্থানাধিকারীদের কয়েকজনের জ্ঞানের বহর দেখে চোখ কপালে ওঠে অনেকেরই। ওই পরীক্ষার্থীদের ফের পরীক্ষা দেওয়ার জন্য ডেকেছিল বোর্ড। সেখানে সাধারণ মানের প্রশ্নেরও উত্তর দিতে পারেননি তাঁরা। জানা গিয়েছে, ওই চার পরীক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এছাড়াও জিজ্ঞাসাবাদ করা হবে পরীক্ষা পদ্ধতির সঙ্গে জড়িত আধিকারিকদের। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবিষয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী অশোক চৌধুরী ও প্রিন্সিপাল সেক্রেটারি(শিক্ষা) ডি এস গ্যাংওয়ার এবং বিএসইবি-র চেয়ারম্যান লালকেশর প্রসাদ সিংহের সঙ্গে। তদন্তের জন্য গঠিত হয়েছে ৪ সদস্যের একটি কমিটি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, অপরাধীদের বিরুদ্ধে যতদ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে। দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞান ও কলা বিষয়ের ওই তিন পরীক্ষার্থীর রেজাল্টও বাতিল করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget