এক্সপ্লোর

মুজফফরপুরের হোমে যৌন নির্যাতনের অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ নীতীশ কুমারের

পটনা: বিহারের মুজফফরপুরে একটি সরকারি হোমে মেয়েদের উপর যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে বিরোধী দলগুলির তীব্র সমালোচনার মধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিরোধী দলগুলির বিধায়করা বিধানসভায় এই ঘটনার প্রতিবাদে সামিল হন। তাঁরা হাইকোর্টের নজরদারিতে তদন্তের দাবি জানান। তবে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মুজফফরপুরে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। তদন্ত চালাচ্ছে পুলিশ। যদিও সরকারি নিরপেক্ষ তদন্ত করার বিষয়ে দায়বদ্ধ ছিল, তা সত্ত্বেও কোনওরকম সংশয়ের অবকাশ না রাখার জন্যই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিব, ডিজিপি ও স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিবকে এই মামলাটি অবিলম্বে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।’ বিহারের ডিজিপি কে এস দ্বিবেদী জানিয়েছেন, ওই হোমের ৪২ জন আবাসিকের মধ্যে ২৯ জনই অভিযোগ করেছেন, তাঁদের যৌন নির্যাতন করা হয়েছে। ওই হোমের দায়িত্বে যে স্বেচ্ছাসেবী সংস্থা ছিল সেটির প্রধান, জেলা শিশু সুরক্ষা আধিকারিক সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের বিক্ষোভে টানা তিনদিন অচল হয়ে রইল বিহার বিধানসভা। আজ বিরোধী দলগুলির বিধায়করা দাবি করেন, হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত চালাতে হবে। সমাজকল্যাণ মন্ত্রী মঞ্জু বর্মাকে বরখাস্ত করার দাবিও জানান বিরোধীরা। অন্যদিকে, ধৃত জেলা শিশু সুরক্ষা আধিকারিকের স্ত্রীর অভিযোগ, সমাজকল্যাণ মন্ত্রীর স্বামীকে আড়াল করার জন্যই এই সরকারি আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। মঞ্জু অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই অভিযোগ করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget