এক্সপ্লোর

সোমবারই বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, জোড়া উপমুখ্যমন্ত্রী পাচ্ছে বিজেপি

বিহারে এবার জোড়া উপমুখ্যমন্ত্রী পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। যদিও সরকারিভাবে তা স্বীকার করা হয়নি। শোনা যাচ্ছে আগের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি আর হয়তো এবারে দায়িত্ব পাচ্ছেন না। বিজেপির তারকিশোর প্রসাদ ও রেণু দেবী বিহারের নতুন দুই উপমুখ্যমন্ত্রী হচ্ছেন।

পটনা: একক সংখ্যাগরিষ্ঠ দলের তকমা খোয়ালেও মুখ্যমন্ত্রী পদেই থেকে যাচ্ছেন নীতিশ কুমার। সোমবারই রেকর্ড চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। তবে এনডিএ জোটের বর্তমান বড় শরিক বিজেপি-র আসন শক্তপোক্ত হচ্ছে বিহারের সরকার চালানোয়। বিহারে এবার জোড়া উপমুখ্যমন্ত্রী পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। যদিও সরকারিভাবে তা স্বীকার করা হয়নি। শোনা যাচ্ছে আগের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি আর হয়তো এবারে দায়িত্ব পাচ্ছেন না। বিজেপির তারকিশোর প্রসাদ ও রেণু দেবী বিহারের নতুন দুই উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। রবিবার পটনায় নীতীশ কুমারের বাসভবনে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিংহের উপস্থিতিতে আলোচনায় বসেছিল এনডিএ জোট। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নীতীশের মুখ্যমন্ত্রী পদে থাকার প্রস্তাব পাশ হয়। যে সভার আগে জেডিইউ ও বিজেপি নেতারা আলাদা করে নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন। যে সভার পর নীতীশ কুমার জানিয়েছেন, সোমবার বিকেল সাড়ে ৪টেয় হবে শপথগ্রহণ অনুষ্ঠান। যদিও ধোঁয়াশা বজায় রেখে তাঁর সংযোজন, ক্যাবিনেট মন্ত্রী কারা হবেন তা এখনও নিশ্চিত হইনি। এবারে বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৪ ও জেডিইউ ৪৩ আসনে জয় পেয়েছে। এনডিএ-র অপর প্রার্থীরা পান ৮টি আসন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget