এক্সপ্লোর

রাজস্থানের জমি মামলায় রবার্ট ভঢরার সঙ্গে যুক্ত সংস্থাকে নোটিশ পাঠাল ইডি

নয়াদিল্লি: রাজস্থানের একটি জমি সংক্রান্ত মামলায় আর্থিক তছরুপের অভিযোগ ওঠায় রবার্ট ভঢরার সঙ্গে যুক্ত একটি সংস্থাকে ফের নোটিশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই নিয়ে দ্বিতীয়বার ওই সংস্থাকে নোটিশ পাঠাল ইডি। এর আগে গতমাসে একবার নোটিশ পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল, চুক্তি এবং সংস্থার সঙ্গে তাঁর যোগ সংক্রান্ত যাবতীয় নথি পেশ করতে। ইডি-র তরফে জানানো হয়েছে, মেসার্স স্কাইলাইট হসপিটালিটিকে দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছিল যাবতীয় আর্থিক এবং অন্যান্য নথি তদন্তকারী অফিসারের সামনে পেশ করার জন্য। কিন্তু, সংস্থার তরফে কোনও নথি পেশ করা হয়নি বলে দাবি ইডি-র। এমনকী, সংস্থার কোনও প্রতিনিধি হাজির না হয়ে পাঠানো হয়েছিল আইনজীবীকে। যার জেরে ইডি-র তরফে তা খারিজ করে দেওয়া হয়। এদিন ফের ইডি নোটিশ পাঠিয়ে সব প্রয়োজনীয় নথি সহ সংস্থার প্রতিনিধিদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। তার আগে এই মামলার তদন্তে বিকানের জেলায় বহু জায়গায় খানা-তল্লাশি চালিয়েছে তদন্তকারী দল। সেখানে তাদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি হাতে এসেছে বলে জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, এই মামলায় অদূর ভবিষ্যতে আরও কয়েকজন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে সমন জারি করা হতে পারে। প্রসঙ্গত, বিকানেরের কাছে কোলায়াতে ২৭৫ বিঘা জমিকে ঘিরে যাবতীয় ঘটনার সূত্রপাত। স্থানীয় তহসিলদারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত বছর এই জমি মামলায় এফআইআর দায়ের করে রাজস্থান পুলিশ। এরপর সেই সূত্র ধরে গত বছর আর্থিক তছরুপের মামলা দায়ের করে ইডি। এদিকে, এই ঘটনায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর জামাতা। রবার্ট ভঢরা জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁকে বারবার আক্রমণ করা হচ্ছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget