এক্সপ্লোর
মোদীকে কটাক্ষ করে রাহুলের ট্যুইট রিপোস্ট করলেন মাল্য, 'মহাগঠবন্ধনে'র পাশে দাঁড়িয়েছে এক 'মহা ঠগ'! কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি: কয়েক হাজার কোটি টাকার ব্যাঙ্ক লোন বকেয়া রেখে দেশ ছেড়ে চম্পট দেওয়া শিল্পপতি বিজয় মাল্য রাহুল গাঁধীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কালো টাকা উদ্ধারের ঘোষণাকে কটাক্ষ করা একটি ট্যুইট রিপোস্ট করেছেন, যা নিয়ে কংগ্রেসকে নিশানা করে বিজেপি বলল, 'মহাগঠবন্ধনে'র পাশে দাঁড়িয়েছে এক 'মহা ঠগ'! রাহুল ট্যুইটে লেখেন, ২০১৪-য় উনি বলেছিলেন, আমি সুইস ব্যাঙ্ক থেকে সব কালো টাকা ফিরিয়ে এনে প্রত্যেক ভারতীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা দেব। উনি ২০১৬-য় বলেছিলেন, নোট বাতিল ভারতকে কালো টাকা মুক্ত করবে। ২০১৮-য় উনি বললেন, সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমানো টাকা ৫০ শতাংশ বেড়েছে, এটা সাদা টাকা। সুইস ব্যাঙ্কে কোনও কালো নেই! মাল্য কংগ্রেস সভাপতির ট্যুইটকে হাতিয়ার করায় বিরোধী দলকে খোঁচা দিয়েছেন বিজেপি মুখপাত্র অনিল বালুনি। বলেছেন, মাল্য চিরকালই কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। ওঁর রিট্যুইট এটা প্রকাশ্যে নিয়ে এল। হবে না কেন, মাল্য সব টাকা তো কংগ্রেস জমানাতেই পেয়েছেন।
Before You Go
TMC Protest : 'জাস্টিস ফর বারুইপুর' স্লোগান তুলে রাজপথে মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
খবর

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















