এক্সপ্লোর

নোট বাতিল ভাল কাজ, মানুষকে ঠিকমতো বোঝাতে পারেননি বিজেপি কর্মীরা: বেঙ্কাইয়া

হায়দরাবাদ: জনসাধারণকে নোট বাতিলের সিদ্ধান্তের ইতিবাচক দিকগুলি ঠিকমতো বোঝাতে পারেনি বিজেপি। বললেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু।  এজন্য দলীয় কর্মীদের দিকে আঙুল তুলেছেন তিনি। মহারাষ্ট্র পুরভোটে বিজেপির জয় উদযাপনে পার্টির তেলঙ্গানা শাখার অনু্ষ্ঠানের পর তিনি সাংবাদিকদের বলেন, একটা বিষয়ে আমাদের  নজর দেওয়া উচিত। নোট বাতিলের সুফলগুলি জনগণকে ঠিকঠাক বোঝাতে পারেননি বিজেপি কর্মীরা। তাঁদের দুর্বলতা এটা। আমাদের এটা মানতে হবে। বরং অপ্রত্যাশিত ভাবে কিছু মহলের ভূমিকায় পরোক্ষে লাভ হয়েছে আমাদের। কংগ্রেস, কমিউনিস্টরা সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করায় লোকে ভাবতে শুরু করল, তাহলে নিশ্চয়ই গোটা বিষয়টার কিছু একটা ভাল দিক আছে। কেননা তাঁরা এটা বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় মানুষের স্বার্থে ব্যবস্থা নেন। তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, বিহার সরকার সরকারের বড় অঙ্কের নোট বাতিলের সিদ্ধান্ত সমর্থন করেছে বলে জানিয়ে বেঙ্কাইয়া বিরোধীদের উদ্দেশ্যে মন্তব্য  করেন, আপনারা এর বিরোধিতা  করেছেন। আপনারা নিজেরাই জানেন না, কী বলছেন। বিজেপি সর্বভারতীয়  দল হয়ে উঠছে, বর্তমানে তার সদস্য সংখ্যা ১১ কোটি, উল্টো দিকে  ক্রমশ শক্তিক্ষয়ের ফলে কংগ্রেস  এখন স্রেফ 'একটা ধারণায় পরিণত হয়েছে' বলেও কটাক্ষ করেন তিনি। মহারাষ্ট্রের সাফল্য দেখিয়ে তেলঙ্গানাতেও একইরকম ফল দেখাতে দলীয় কর্মীদের ঘাম ঝরানোর ডাক দেন বেঙ্কাইয়া। বলেন, বিশ্বের যে কোনও দলের থেকে বেশি পার্টিকর্মী আমাদের। এ দেশেও এক নম্বর দল আমরা। তবে এখনও অনেক জায়গা আছে যেখানে দলের বিস্তার ঘটাতে হবে। তথ্য পরিসংখ্যান হাজির করে বেঙ্কাইয়া ওড়িশা  ও  তেলঙ্গানায় বিজেপি প্রধান বিরোধী দল তো হবেই, ক্ষমতায়ও আসতে পারে বলে দাবি  করেন তিনি।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget