এক্সপ্লোর

জরুরি অবস্থার বর্ষপূর্তি: হিটলারের সঙ্গে ইন্দিরা গাঁধীর তুলনা জেটলির, অত্যাচারের খতিয়ান পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে সওয়াল নকভির

নয়াদিল্লি: জরুরি অবস্থার ৪৩ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে কংগ্রেসকে তীব্র আক্রমণ করল বিজেপির শীর্ষ নেতৃত্ব। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে জরুরি অবস্থাকে সাংবিধানিক নীতির ওপর সরাসরি আক্রমণ বলে উল্লেখ করেন, সেখানেই অর্থমন্ত্রী অরুণ জেটলি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর তুলনা করেন হিটলারের সঙ্গে।

বিজেপি সভাপতি অমিত শাহ জানান, রাজনৈতিক স্বার্থের জন্য গণতন্ত্রর হত্যা করেছে কংগ্রেস। তাঁর অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে কংগ্রেস দেশে জরুরি অবস্থা জারি করেছিল। একসঙ্গে, সুপ্রিম কোর্টকে নীরব দর্শক, সংসদকে গৌণ এবং সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। তিনি বলেন, এটা ছিল ভারতীয় গণতন্ত্রের কালা দিবস।

https://twitter.com/AmitShah/status/1011088229704101889

কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি নিজের ফেসবুক পোস্টে লেখেন, ১৯৭৫ সালের জরুরি অবস্থা হল ভারতীয় গণতন্ত্রের বৃহত্তম কালো দাগ। তাঁর দাবি, সেই সময় দেশবাসীর ওপর কত অত্যাচার চলেছিল, দেশের নতুন প্রজন্মকে সেই বিষয়ে অবগত করতে পাঠ্যক্রমে অবশ্যই এই অধ্যায়কে অন্তর্ভুক্ত করা উচিত।

https://twitter.com/naqvimukhtar/status/1011119992757051393

এখানেই থেমে থাকেননি জেটলি। ইন্দিরা গাঁধীর সঙ্গে জার্মান স্বৈরতান্ত্রিক অ্যাডল্ফ হিটলারের তুলনা টেনে আনেন। বলেন, দুজনই গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে পরিণত করেছিলেন। তাঁর দাবি, সম্ভবত, হিটলারের থেকে অনুপ্রাণিত হয়েই ইন্দিরা গাঁধী দেশে জরুরি অবস্থা জারি করেন। তিনি যোগ করেন, হিটলার যা করেননি, তাও করেছেন ইন্দিরা। দেশে পরিবারতন্ত্রকে স্থাপন করেছিলেন।

https://twitter.com/arunjaitley/status/1010779729740300288 https://twitter.com/arunjaitley/status/1011136193633968129

জেটলির সেই পোস্টকে হাতিয়ার করে টুইটারে মোদী লেখেন, জেটলি জরুরি অবস্থার কালো দিনগুলির কথা লিখেছেন। বলেছেন, কীভাবে ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করা হয়েছিল। কীভাবে জরুরি অবস্থার মাধ্যমে সাংবিধানিক নীতির ওপর হামলা করা হয়েছিল। প্রসঙ্গত, ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গাঁধী।

https://twitter.com/narendramodi/status/1011209508528447488

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget