এক্সপ্লোর

দাবি, বসপা-কে ভোটে দাঁড়াতে দেওয়া চলবে না, মায়াবতীর বিরুদ্ধে কমিশনে বিজেপি

লখনউ: মায়াবতীর বিরুদ্ধে জাতপাতের নামে ভোট চাওয়ার অভিযোগ নির্বাচন কমিশনে। গত সপ্তাহেই ধর্ম, জাতপাতের উল্লেখ করে ভোট চাওয়া যাবে না, নির্বাচনী প্রক্রিয়ায় ধর্মের কোনও ভূমিকাই নেই, তা একটি ধর্মনিরপেক্ষ বিষয় বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই রায়ের উল্লেখ করে মায়াবতীর বিরুদ্ধে কমিশনে গিয়েছেন বিজেপির উত্তরপ্রদেশ শাখার কর্মসমিতির সদস্য নীরজ শঙ্কর সাক্সেনা। তাঁর দাবি, মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি (বসপা)-কে আসন্ন বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া চলবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় দলিত নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিও জানিয়েছেন তিনি। গত ৩ জানুয়ারি সাংবাদিকদের মায়াবতী জানান, ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ৮৫টি সংরক্ষিত তফসিলিদের জন্য। ৮৭টি দলিত, ৯৭টি মুসলিম, ১০৬টি ওবিসি, ৬৬টি ব্রাহ্মণ, ৩৬টি ক্ষত্রিয় ও ১১টি আসন কায়স্থ, বৈশ্য ও পঞ্জাবিদের জন্য বরাদ্দ করছে তাঁর দল। সাক্সেনার অভিযোগ, ২৪ ডিসেম্বর ও ৩ জানুয়ারির সাংবাদিক সম্মেলনে মায়াবতী জাতপাত ভিত্তিক আসন বন্টনের কথা জানিয়েছেন। কতজন মুসলিম, পিছড়েবর্গকে টিকিট দিচ্ছেন, তাও বলেছেন। তাছাড়া সব কেন্দ্রে তাঁর দলের লোকজন মুসলিম সমাজের প্রকৃত বন্ধু কারা-ঠিক করুন, শিরোনামে প্যামফ্লেটও বিলি করছে। এটাও সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পরিপন্থী।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget